চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Aam Aadmi Party: উত্তরাখণ্ডে আপে ধস, ইস্তফা সভাপতি-সহ দুইয়ের

নিজস্ব প্রতিনিধি, দেরাদুন: বড় ধরনের ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ (Aam Aadmi Party) শীর্ষ নেতা অরবিন্দ কেজরিওয়াল। পরপর দুদিন দলের দুই হেভিওয়েট নেতা ইস্তফা দিয়েছেন। সোমবার ইস্তফা দেন উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কর্নেল (অবসরপ্রাপ্ত) অজয় কোঠিয়াল। তিনি যোগ দেন বিজেপিতে। এবার ইস্তফা দিলেন খোদ দলের সভাপতি (chief) দীপক বালি। একদিনের ব্যবধানে দলের দুই হেভিওয়েট নেতার ইস্তফা যে আপের কাছে উদ্বেগের তা বলাই বাহুল্য।

দলের শীর্ষনেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে পাঠানো চিঠিতে দীপক বালি জানিয়েছেন, আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফ থেকে তাঁর কাঁধে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা তিনি পালন করতে অক্ষম। পাশাপাশি আম আদমি পার্টি বর্তমানে যে নীতি নিয়েছে বা যে পথে অগ্রসর হচ্ছে, সেই পথ এবং নীতিকে তিনি মন থেকে সমর্থন করতে পারছেন না। তাই, ইস্তফা দেওয়া ছাড়া তাঁর সামনে আর কোনও রাস্তা খোলা ছিল না। বালি পদত্যাগের কারণ জানালেও কর্নেল (অবসরপ্রাপ্ত) অজয় কোঠিয়াল ইস্তফার কারণ কিছু জানাননি। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, আম আদমি পার্টি ছাড়লাম। যোগ দিচ্ছি বিজেপিতে (BJP)। কোঠিয়ালের দেখাদেখি দীপক বালিও বিজেপিতে যোগ দেয় কি না, সেটাই দেখার।

সদস্য সমাপ্ত পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসীন হয় আম আদমি পার্টি। স্বাভাবিকভাবেই দল বেশ চাঙ্গা। তাদের নজরে এখন গুজরাত। কেজরিওয়াল সেখানে পথসভা করেন। এই অবস্থায় দুয়ের পদত্যাগ।

আরও পড়ুন বিজেপিকে রুখতে অখিলেশের হাত ধরতে রাজি আম আদমি পার্টি

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ