সুপ্রিম কোর্টে ৬ সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন পেলেন সত্যেন্দ্র জৈন

চিকিৎসার জন্য আপ নেতাকে ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈনের (Satyendar Jain) অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। চিকিৎসার জন্য আপ নেতাকে বৃহস্পতিবার ৬ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সর্বোচ্চ আদালত।

তিহাড় জেলে বাথরুমে পড়ে যাওয়ার পর আপ নেতা সত্যেন্দ্র জৈনকে (Satyendar Jain) দিল্লির লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে আইসিইউতে রয়েছেন তিনি। সেই আবহে শীর্ষ আদালত দিল্লির প্রাক্তন মন্ত্রীকে চিকিৎসার জন্য ৬ সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিয়েছে।

উল্লেখ্য চলতি মে মাসে অর্থ পাচারের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর আদালতের নির্দেশে জৈন তিহাড় জেলে ছিলেন। সেখানেই বৃহস্পতিবার বাথরুমে পড়ে যান তিনি। আম আদমি পার্টির তরফে বিবৃতিতে বলা হয়, ‘তিহার জেলের বাথরুমে মাথা ঘোরার কারণে তিনি পড়ে গিয়েছিলেন। এর আগেও সত্যেন্দ্র জৈন বাথরুমে পড়ে গিয়ে গুরুতর মেরুদণ্ডে আঘাত পেয়েছিলেন।‘ উল্লেখ্য গত সোমবার,  সত্যেন্দ্র জৈন অসুস্থ বোধ করায় তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। এই নিয়ে চলতি সপ্তাহে দু বার হাসপাতালে ভর্তি হতে হল আম আদমি পার্টির নেতার।

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?