আগামী সপ্তাহেই ত্রিপুরা যাচ্ছেন অভিষেক, উপনির্বাচন প্রচারে একগুচ্ছ কর্মসূচি

জানা গিয়েছে, ৬- আগরতলা এবং ৮- টাউন বড়দোওয়ালি কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফর সম্ভবত একদিনের।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেশি দেরি নেই ত্রিপুরা উপনির্বাচনের। আগামী সপ্তাহেই নির্বাচনী প্রচারে ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (ABHISHEK BANERJEE)। আগামী ১৪ জুন সকাল বেলা রওনা দেবেন তিনি। রয়েছে এক গুচ্ছ কর্মসূচি। সাংবাদিক সম্মেলন করে এই কথাই জানিয়েছেন ত্রিপুরার (TRIPURA) দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, ৬- আগরতলা এবং ৮- টাউন বড়দোওয়ালি কেন্দ্রে প্রার্থীদের সমর্থনে প্রচার করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সফর সম্ভবত একদিনের। এরপরে ফের ত্রিপুরায় নির্বাচনী প্রচারে আসবেন অভিষেক।

জানা গিয়েছে, চূড়ান্ত হয়ে গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি। রবিবার প্রকাশিত হবে তারকা প্রচার তালিকা। সাংবাদিক বৈঠকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনে সন্ত্রাসের আশঙ্কা রয়েছে। নির্বাচন কমিশন যেন তা রোধ করতে উপযুক্ত ব্যবস্থা নেয়। প্রসঙ্গত, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন বিপ্লব দেব। দায়িত্ব নিয়েছিলেন মানিক সাহা। সেই জায়গাতেই উপনির্বাচন।

উল্লেখ্য, আগামী ২৩ জুন ত্রিপুরায় উপনির্বাচন হবে। ফল প্রকাশ হবে আগামী ২৬ জুন। সূত্রের খবর, ত্রিপুরার সফরের পরে অভিষেক যেতে পারেন মেঘালয়। সংগঠন নিয়ে বিশেষ বৈঠকে বসলেন তিনি। 

উল্লেখ্য, অভিষেকের একটি বার্তা রাজ্য তথা দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। তিনি বলেছিলেন, দলে ১ জনই ১ নম্বরে রয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বলেন, ২ নম্বরে রয়েছেন কর্মীরা। মাঝে আর কেউ নেই। বলেন, সকলেই তৃণমূল সুপ্রিমোর সৈনিক।

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ