আচমকাই বাড়ল করোনার অ্যাক্টিভ কেস, মৃত তিন

দৈনিক আক্রান্তের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে অস্বাভাবিক হারে বেড়ে গেল করোনার অ্যাক্টিভ কেসের সংখ্যা। সংখ্যাটা প্রায় দুই হাজারের কাছাকাছি।  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের রবিবারের বুলেটিন সে কথাই বলছে। সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি করোনায় তিনজনের মৃত্যু হয়েছে।  আরও যে তথ্য ভয় ধরাচ্ছে, তা হল করোনার দৈনিক সংক্রমণের বৃদ্ধি। 

বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার, ২১.০১.২৩ সকাল আটটা থেকে রবিবার, ২২.০১.২৩ সকাল আটটা পর্যন্ত) করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯৬০। এক ধাক্কায় সক্রিয় রোগীর সংখ্যা এক লাফে এতটা বেড়ে যাওয়ায় চিকিৎসকমহল রীতিমতো বিস্মিত। একই সময়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৪০জন।  গত ২৪ ঘণ্টায় করোনায় তিন জনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনের মধ্যে একজন মেঘালয়ের বাসিন্দা। বাকি দুই গুজরাতের। অ্যাক্টিভ কেসের পাশাপাশি বৃদ্ধি পেয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যাও। আগের দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০।

রবিবার দেশের করোনা পরিস্থিতি কী দাঁড়াল, একবার দেখে নেওয়া যাক। গত ২৪ ঘণ্টায় (শনিবার, ২১.০১.২৩ সকাল আটটা থেকে রবিবার, ২২.০১.২৩ সকাল আটটা পর্যন্ত) করোনায় নতুন করে ১৪০জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল প্রায় সাড়ে চার কোটির কাছাকাছি  (৪,৪৬, ৮১, ৯২১)। এখন পর্যন্ত করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৪,৪১,৪৯,২২৮। করোনার টিকা দেওয়া হয়েছে ২২০.২৮ কোটি। টিকাকরণ প্রক্রিয়ার মাঝেই এই বৃদ্ধি নিঃসন্দহে উদ্বেগের।

আরও পড়ুন স্বস্তি, বিশ্বে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু নিম্নমুখী

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়