বরুণ গান্ধীকে কংগ্রেসে যোগ দিতে অনুরোধ অধীরের

Share:

নিজস্ব প্রতিনিধি : বিজেপি নেতা বরুণ গান্ধীকে এবার কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। এই প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানান, গান্ধী পরিবার থেকে এসেছেন বলেই টিকিট পেলেন না বরুণ। বরুণ গান্ধীর উচিত কংগ্রেসে যোগ দেওয়া। উল্লেখ্য, এতদিন পিলিভিট কেন্দ্র থেকে বিজেপির টিকিটে সাংসদ হিসাবে নির্বাচিত হয়ে আসছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছোট ছেলে সঞ্জয় গান্ধীর পুত্র।

এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী জানান, ‘বরুণ গান্ধী কংগ্রেসে যোগ দেওয়া উচিত। যদি তিনি কংগ্রেসে যোগ দিতেন, তাহলে আমি খুব খুশি হতাম। বরুণ গান্ধী একজন যোগ্য নেতা। গান্ধী পরিবারের সঙ্গে সম্পর্ক থাকার কারণেই আসলে বরুণ গান্ধীকে প্রার্থী করেনি বিজেপি। বরুণ গান্ধীর উচিত, কংগ্রেসে যোগ দেওয়া।‘

জানা গিয়েছে, বরুণ গান্ধী তাঁর ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি আর নির্বাচনে লড়বেন না। তাহলে কী বরুণ গান্ধী দল পাল্টাচ্ছেন। সেই বিষয়টি অবশ্য স্পষ্ট হয়নি। তবে তিনি যে বিজেপির শীর্ষ নেতৃত্বেও ওপর যথেষ্টই রুষ্ট, তা তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় বরুণ গান্ধীর না লড়া নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, বরুণ গান্ধীর এখন কংগ্রেসে ফিরে আসা উচিত। এই প্রেক্ষাপটে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর এই বক্তব্য যে বিতর্ককে উস্কে দিল তা বলার অপেক্ষা রাখে না। তবে বরুণ টিকিট না পেলেও তাঁর মা মেনকা গান্ধী সুলতানপুর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন।  

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার