মহাকাশে চাঁদ ও পৃথিবীর একসঙ্গে ছবি পাঠাল সৌরযান আদিত্য এল-১

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল-১। গত শনিবার (২ সেপ্টেম্বর) ভারতবাসীর জন্য এক মাহেন্দ্রক্ষণ। এইদিনেই সূর্যের উদ্দেশ্যে সফলভাবে উড়ে যায় ইসরোর আদিত্য এল-১। এবার ছবি তুলে জানান দিল তাঁর গন্তব্যের পথে যেতে সে ঠিক রয়েছে। সূর্যযানটির সমস্ত অংশ সঠিকভাবে রয়েছে। ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, আদিত্য এল-১ প্রথম চাঁদ এবং পৃথিবীর ছবি তুলেছে। ছবিতে পৃথিবী ও চাঁদকে একসঙ্গে দেখা যাচ্ছে।

১৮ সেপ্টেম্বর পর্যন্ত পৃথিবীর চারপাশে কক্ষপথ পরিবর্তন করবে। ১০ সেপ্টেম্বর আদিত্য এল-১ পরবর্তীবার কক্ষপথ পরিবর্তন করবে। তারপর প্রত্যহ ১৪৪০টি ছবি পাঠাবে। ভিইএলসি দ্বারা ছবি তোলা হবে।ইসরোর বিজ্ঞানীরা জানিয়েছেন, ভিইএলসি তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স।এর দ্বারাই সূর্যের ছবি তোলা হবে। নির্দিষ্ট পথে যাওয়ার পর আদিত্যের সমস্ত পেলোড চালু করা হবে।

পাঁচ বছরের জন্য আদিত্য-এল ১ মিশন পরিকল্পনা করেছেন বিজ্ঞানীরা। সূর্যযানটি নিরাপদ থাকলে ১০-১৫ বছর ধরে কাজ করতে পারে। সূর্য সম্পর্কিত তথ্য পাঠাতে পারবে।এর লরেঞ্জ পয়েন্ট হল মহাকাশের এমন একটি স্থান যা পৃথিবী এবং সূর্যের মধ্যে একটি সরল রেখায় অবস্থিত। পৃথিবী থেকে এর দূরত্ব ১৫ লাখ কিলোমিটার।

আদিত্য এল-১ সৌর ঝড়, সৌর তরঙ্গ এবং পৃথিবীর বায়ুমণ্ডলে এগুলির প্রভাবের কারণ, সূর্যের থেকে বেরিয়ে আসা তাপ ও ​​গরম বাতাস নিয়ে গবেষণা করবে আদিত্য। সৌর বায়ুর বন্টন এবং তাপমাত্রা অধ্যয়ন করবে। সৌর বায়ুমণ্ডল বোঝার চেষ্টা করবে।

পাউরুটির বাদামি ধার ফেলে দিচ্ছেন? তা দিয়েই বানিয়ে ফেলুন এই ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

যাত্রীদের সুবিধার্থে কালীপুজোয় অতিরিক্ত মেট্রো পরিষেবা, বাড়ছে ট্রেনের সংখ্যা

বাড়ি ও অফিসের বাইরে চরবৃত্তি করছে পুলিশ! ‘মারাত্মক’ অভিযোগ অভিষেকের

অজান্তেই ক্ষতি করছেন না তো? এই ৭টি অভ্যাসে বাড়ছে চোখের সমস্যা

রাজ্যের সব চিকিৎসকের ডিগ্রি খতিয়ে দেখবে স্বাস্থ্য দফতর, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল