দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাবুল থেকে রাম মন্দিরের জন্য পবিত্র জল পাঠাল আফগান তরুণী

নিজস্ব প্রতিনিধি: আগেই ঘোষণা হয়েছিল অযোধ্যায় রাম মন্দিরের জন্য বিভিন্ন দেশের পবিত্র নদীর জল নেওয়া হবে। সেইমতোই সুদূর আফগানিস্তান থেকে এক তরুণী পবিত্র জল পাঠিয়েছেন রাম মন্দিরের জন্য। আফগানিস্তান থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই জল পাঠিয়েছেন তিনি। আর সেই পবিত্র জল গ্রহণ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই বিষয়ে যোগী জানিয়েছেন, ‘সমস্ত হিংসা ও মতপার্থক্যকে পিছনে ফেলে রাম মন্দির তৈরির কাজ দ্রুত এগোচ্ছে, এটি আমাদের সকলের অত্যন্ত গর্বের। গঙ্গা জলের সঙ্গেই এই সেখানে মিশিয়ে দেওয়া হবে। এটা গোটা দেশের এবং সারা বিশ্বের কাছে এই উদ্যোগ এক আবেগে পরিণত হয়েছে। আফগানিস্তানের এমন পরিস্থিতিতেও এক তরুণী সেখান থেকে পবিত্র জল পাঠিয়েছেন। আমি তাঁর ও তাঁর পরিবারকে সম্মান জানিয়ে তাঁদের শুভ কামনা করে এই জল ভগবান রামকে অর্পণ করব।’

রাম মন্দির ট্রাস্টের তরফে আগেই জানানো হয়েছিল বিশ্বের নানা প্রান্ত থেকে পবিত্র জল গ্রহণ করে রাম মন্দিরে গঙ্গার জলের সঙ্গে মেশানো হবে। তাই শুধু হিন্দুরাই নন, বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এই মহৎ কাজে হাত লাগিয়েছেন। ১১৫টি ছোট ছোট পাত্রে সংশ্লিষ্ট দেশের নাম লিখে পবিত্র জল পাঠানো হয়েছে। আর তা গ্রহণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেই সময় রাজনাথ সিংয়ের বাসভবনে উপস্থিত ছিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্রের সাধারণ সম্পাদক চম্পত রাই এবং ডেনমার্ক, ফিজি, নাইজেরিয়া সহ একাধিক দেশের রাষ্ট্রদূতরা।

তবে কাবুলে বর্তমান অশান্ত পরিবেশে এক তরুণীর পবিত্র জল পাঠানো নিয়ে উৎসাহ দেখিয়েছেন খোদ যোগী। রবিবার কাবুল থেকে আসা পবিত্র জল গঙ্গার সঙ্গে মিশিয়ে রাম মন্দিরের নির্মাণ স্থলে প্রদান করতে হাজির ছিলেন যোগী আদিত্যনাথ।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ