দিল্লিতে অ্যাপলের দ্বিতীয় রিটেল স্টোর চালু হচ্ছে ২০ এপ্রিল

আগামী ১৮ এপ্রিল মুম্বইতে সংস্থার প্রথম রিটেল স্টোর চালু হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাণিজ্য নগরী মুম্বইয়ের পরে দেশের রাজধানী দিল্লিতে দ্বিতীয় রিটেল স্টোর খুলতে চলছে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল। রাজধানীর সাকেতে ওই রিটেল স্টোর তৈরি হচ্ছে। আগামী ২০ এপ্রিলই গ্রাহকদের জন্য খুলে দেওয়া হচ্ছে নয়া রিটেল স্টোরের দরজা। মুম্বইয়ে যেমন নিজস্ব শো-রুমে মায়ানগরীর বিখ্যাত কালো-হলুদ ট্যাক্সি থেকে অনুপ্রাণিত হয়ে শিল্পকলা ফুটিয়ে তোলা হয়েছে, তেমনই রাজধানীর শোরুমে দিল্লির পুরনো ইতিহাস তুলে ধরা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই ভারতীয় খদ্দেরদের জন্য অনলাইনে বিভিন্ন ই-কমার্স সংস্থার মাধ্যমেই নিজেদের উ‍ৎপাদিত পণ্য বিক্রি করে আসছে বিখ্যাত মার্কিন টেক জায়ান্ট সংস্থা অ্যাপল। সংস্থার আইফোন, আইপ্যাড, ম্যাক বুক সহ অন্যান্য পণ্যের বিপুল চাহিদা রয়েছে। গ্রাহকদের দাবি ছিল, দেশে ফিজিক্যাল শোরুম খুলুক সংস্থা। সেই দাবি মেনে নিয়ে নিয়েছেন অ্যাপলের শীর্ষ কর্তারা। প্রথমে মুম্বই ও দিল্লিতে দুটি রিটেল স্টোর খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ এপ্রিল সকাল এগারোটায় মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও ড্রাইভ মলে অ্যাপলের প্রথম রিটেল স্টোরের দরজা খোলা হচ্ছে।

আর তার একদিন বাদে দিল্লির সাকেতের সিলেক্ট সিটিওয়াক মলে খুলছে সংস্থার দ্বিতীয় রিটেল স্টোর। প্রায় ১০ হাজার বর্গফুট জুড়ে ওই বিশাল শোরুম সাজানো হচ্ছে দিল্লির ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে। দেশের দুই রিটেল স্টোরে শিগগিরই আই ফোন ছাড়াও এয়ারপড ছাড়া অন্যান্য প্রোডাক্টও মিলবে। গ্রাহকদের জন্য বেশ কিছু পরিষেবা বিনামূল্যে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন সংস্থার শীর্ষ কর্তারা।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান