আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম মহিলা এডিসি হিসেবে  নিয়োগ পেলেন বায়ু সেনার মণীষা পাধি

courtesy: Google

নিজস্ব প্রতিনিধিঃ দেশের প্রথম মহিলা এইড ডি ক্যাম্প হিসেব নিযুক্ত হলেন এয়ার ফোর্সের স্কোয়াড্রন লিডার মণীষা  পাধি।  ২৯ নভেম্বর আর্মড ফোর্সেস থেকে মণীষা পাধিকে এডিসি নিযুক্ত করা হয়। মিজোরামের রাজ্যপাল কম্ভমপতি হরি বাবু এইড ডি ক্যাম্পে নিযুক্ত করেন মণীষাকে । রাজভবনে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে নিযুক্ত করা হয়। নতুন এই পোস্টিংয়ের আগে মনীষা পাধি বিদার, পুনে এবং ভাতিন্ডার এয়ার ফোর্স স্টেশনে নিযুক্ত  ছিলেন।  

রাজভবনে এই বিশেষ অনুষ্ঠানে অভিনন্দন জানিয়ে গভর্নর ডঃ হরি বাবু কুম্ভপতি জানিয়েছেন, “স্কোয়াড্রন লিডার মনীষা পাধিকে তার এইড-ডি-ক্যাম্প হিসাবে নিয়োগের জন্য আন্তরিক অভিনন্দন। আমি মণীষার এই ক্ষেত্রে সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”পাশাপাশি  মহিলাদের সমর্থনের উপর জোর দিয়ে গভর্নর আরও বলেন, ” মণীষার নিয়োগ শুধুমাত্র একটি মাইলফলক নয় বরং মহিলাদের লিঙ্গ নিয়ম ভঙ্গ করে এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের চিহ্ন তৈরি করার একটি উদযাপনও, তাই আসুন আমরা এই ঐতিহাসিক অর্জন উদযাপন করি।”

প্রসঙ্গত, ভারতবর্ষে এইড ডি ক্যাম্প একটি সম্মান। দেশের প্রধান কার্যকর্তা যেমন আর্মি চিফ, নেভি চিফ এবং এয়ার স্টাফদের ক্ষেত্রে ৩ জন করে অ্যাড ডি ক্যাম্প থাকেন। এইড ডি ক্যাম্প অর্থ হল বিশেষ পদাধীকারীদের সহকারী অফিসার। যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে পদাধীকারীকে সহায়তা করে থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

‘জিনা মুশকিল কর দিয়া’, আত্মঘাতী হওয়ার আগে ফোনে বাবাকে বলেছিলেন বিচারক

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

৭১ বছর বয়সে নেট দুনিয়ার হিরো বনগাঁর আবসরপ্রাপ্ত শিক্ষক, নেটিজেনদের মন জয় ‘গান দাদু’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ