বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

নিরাপত্তা তল্লাশির সময়ে এক যাত্রীর কাছে থাকা পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে দুজন আহত হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, রবিবার (১৬ অগস্ট) বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিরাপত্তা তল্লাশির সময়ে এক যাত্রীর কাছে থাকা পিস্তল থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে দুজন আহত হয়েছেন। অসাবধানবশত বন্দুক থেকে গুলি বেরিয়ে যাওয়ায় দুইজন আহত হয়েছেন। জানা গিয়েছে, ওই যাত্রী আজমগড়ের বাসিন্দা। আজ সকাল ৯টা ৩০মিনিট নাগাদ স্ত্রীর সঙ্গে বারাণসী এয়ারপোর্টে পৌঁছন। তাঁদের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের IX-1810 ফ্লাইটে চেপে মুম্বই যাওয়ার কথা ছিল।

নিয়ম অনুযায়ী ওই যাত্রী বিমানে ওঠার আগেই, বিমানবন্দর নিরাপত্তা কর্তৃপক্ষের কাছে নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্রের কথা জানান। তাঁর সঙ্গে একটি লাইসেন্সপ্রাপ্ত পিস্তল ও ম্যাগাজিন ছিল। এরপর নিরাপত্তা তল্লাশি, অস্ত্র জমা নেওয়ার প্রক্রিয়া চলাকালীন (Weapons Check) হঠাৎ করেই পিস্তলের ট্রিগার টিপে দেন যাত্রী। গুলি বেরিয়ে আসে। যার ফলে দুই সিকিউরিটি স্ক্রিনার (AAICLAS কর্মী) আহত হন। তাঁদের গায়ে গুলি লাগে। ঘটনায় স্বাভাবিকভাবেই বিমানবন্দরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রতিবেদন অনুযায়ী, গুলিতে জখম হয়েছেন একজন মহিলা ও শিশু। উভয়কে চিকিৎসার জন্য নিকটবর্তী নিউ লক্ষ্মী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। গুলিটি মাটিতে লেগে কাছে দাঁড়িয়ে থাকা তাঁদের আঘাত করে। মহিলার উরুতে এবং শিশুর হাতে গুলি লেগেছে। ​

বারাণসী বিমানবন্দরের পরিচালকের বক্তব্য অনুযায়ী, স্থানীয় পুলিশকে অবিলম্বে বিষয়টি জানানো হয়েছে এবং পুরো ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে। নিরাপত্তা সংস্থাগুলি উক্ত যাত্রীকে হেফাজতে নিয়ে ঠিক কোন পরিস্থিতিতে গুলি চলল তা খতিয়ে দেখা হচ্ছে। 

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বিকেলের জলখাবারের জন্য চটজলদি বানিয়ে ফেলুন বিটরুট কাবাব, রইল সহজ রেসিপি

নদিয়ায় কংগ্রেস নেতা ও ছেলেকে খুনের ঘটনায় গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত প্রধান-সহ ৩

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত