এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাব কাণ্ড: কেন্দ্র এবং ডিজিসিএ’কে নোটিস সুপ্রিম কোর্টের

সোমবার সুপ্রিম কোর্ট ৭২ বছর বয়সী বৃদ্ধার আবেদনটি খতিয়ে দেখতে রাজি হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এয়ার ইন্ডিয়া বিমানে প্রস্রাব কাণ্ডের ঘটনায় অভিযোগকারিনী বৃদ্ধার আবেদনের ভিত্তিতে কেন্দ্র এবং বেসামরিক বিমান পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ’কে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরি করতে নোটিস দিল সুপ্রিম কোর্ট।

সোমবার সুপ্রিম কোর্ট ৭২ বছর বয়সী বৃদ্ধার আবেদনটি খতিয়ে দেখতে রাজি হয়েছে। উল্লেখ্য গত বছর নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার বিমানে এক পুরুষ যাত্রী মহিলা যাত্রীর কম্বলে প্রস্রাব করেছিলেন। এই ধরনের ঘটনা মোকাবিলা করতে সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং ডিজিসিএ-কে গাইডলাইন (এসওপি) তৈরি করার জন্য নোটিস দিয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় (Chief Justice D Y Chandrachud) এবং বিচারপতি পিএস নরসিমহা (Justices P S Narasimha) এবং জেবি পার্দিওয়ালার (Justices J B Pardiwala) বেঞ্চ মহিলার আবেদনের ভিত্তিতে এই নোটিস জারি করেছে। শীর্ষ আদালত এসওপি প্রণয়নে সলিসিটর জেনারেল তুষার মেহতার সহায়তাও চেয়েছে। আগামী জুলাই মাসে গ্রীষ্মের ছুটির পরে এই মামলার শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য গত ২৬ নভেম্বর এয়ার ইন্ডিয়ার নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন মার্কিন বহুজাতিক আর্থিক সংস্থার ভারতীয় শাখার ভাইস প্রেসিডেন্ট শঙ্কর মিশ্র। অভিযোগ, মত্ত অবস্থায় পাশে বসা ৭২ বছরের এক বৃদ্ধা যাত্রীর গায়ে প্রস্রাব করে দেন তিনি। ওই অসভ্য আচরণের বিষয়টি বিমান কর্মীদের জানালেও তাঁরা কোনও ভ্রুক্ষেপ না করে উল্টে বৃদ্ধাকে চুপ থাকতে বলেন। বিমান কর্মীদের সহযোগিতা না পেয়ে এয়ার ইন্ডিয়ার শীর্ষ কর্তার গোচরে বিষয়টি আনেন ওই বৃদ্ধা যাত্রী। এর পরেই টনক নড়ে টাটা গোষ্ঠীর বিমান সংস্থার কর্তাদের। ডিসেম্বরের শেষের দিকে অভিযুক্ত  শঙ্কর মিশ্রের বিরুদ্ধে দিল্লি পুলিশের পালম থানায় অভিযোগ দায়ের করে বিমান সংস্থাটি। এমনকী অশালীন আচরণে অভিযুক্ত ওই যাত্রীকে ৩০ দিনের জন্য বিমান সংস্থার উড়ানে নিষিদ্ধ করা হয়। প্রস্রাব কাণ্ডে নাম জড়িয়ে যাওয়ায় মার্কিন বহুজাতিক সংস্থা থেকে বরখাস্ত হন অভিযুক্ত।

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩