বিরোধী দলনেতার পদ ছাড়ার হুমকি শরদ-ভাইপো অজিতের

বুধবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই ফের একবার নিজের অসন্তোষ প্রকাশ্যে এনেছেন অজিত পওয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অশান্তির রাহুগ্রাস থেকে কিছুতেই মুক্ত হতে পারছে না মরাঠা স্ট্রংম্যান শরদ পওয়ারের এনসিপি। বিশেষ করে এনসিপি সুপ্রিমোকে চরম চিন্তায় ফেলেছেন ভাইপো অজিত পওয়ার।  গত মাস দেড়েক ধরেই বেসুরো গাওয়া ভাইপোর কাজকর্মে তিতিবরক্ত হয়ে দলের সভাপতি পদে ইস্তফা দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন স্বয়ং পওয়ার। এমনকী দলে ভাঙন রুখতে কন্যা সুপ্রিয়া সুলে ও বিশ্বস্ত অনুচর প্রফুল পটেলকে ওয়ার্কিং প্রেসিডেন্ট নিয়োগ করেছিলেন। কিন্তু তাতেও লাভ হয়নি।

উল্টে বুধবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনেই ফের একবার নিজের অসন্তোষ প্রকাশ্যে এনেছেন অজিত পওয়ার। স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ‘মহারাষ্ট্রের বিরোধী দলনেতার পদে থাকার বিন্দুমাত্র মোহ নেই। দলের বিধায়করা চেয়েছিলেন বলেই বিরোধী দলনেতা হতে রাজি হয়েছিলাম। আমি বিরোধী দলনেতার পদ ছেড়ে দেব। পরিবর্তে সাংগঠনিক কোনও দায়িত্ব চাই। কোন দায়িত্ব দেওয়া হবে তা দলীয় নেতৃত্বই ঠিক করবেন। তবে কথা দিচ্ছি, দল যে দায়িত্ব দিক না কেন, তার মর্যাদা রাখব এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন তা সব করব।’

উল্লেখ্য, উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন মহা বিকাশ আগাড়ি জোট সরকারে উপমুখ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন অজিত পওয়ার। গত বছর জুনে একনাথ শিন্ডের নেতৃত্বে শিবসেনায় বিদ্রোহের জেরে পতন ঘটে মহা বিকাশ আগাড়ি জোট সরকারের। তার পরে বিরোধী দলনেতার দায়িত্ব পান এনসিপির অন্যতম শীর্ষ নেতা অজিত পওয়ার।

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

পায়ে জুতো-মোজা নেই, ককপিটের মেঝেতে বসে পাইলট!এয়ার ইন্ডিয়ার বিমানে কী ঘটেছিল?

রেড কার্পেটে নিকিতাকে জাপটে ধরে চুমু, মহিলা ভক্তের কীর্তি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?