নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে স্ত্রীকে ছুরিকাঘাত মদ্যপ ব্যক্তির

ঘটনাটি ঘটেছে পূর্ব বেঙ্গালুরুর লিঙ্গারাজপুরম (Lingarajapuram) এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: নেশামুক্তি কেন্দ্র থেকে ফিরে স্ত্রীকে একাধিকবার ছুরিকাঘাত করলেন এক মদ্যপ ব্যক্তি। আঘাতের জেরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে পূর্ব বেঙ্গালুরুর লিঙ্গারাজপুরম (Lingarajapuram) এলাকায়। ইতিমধ্যে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম দিবাকর। ২০১৯ সালে প্রেম করে বিয়ে করেছিলেন তিনি। তাদের দুই সন্তান রয়েছে। ক্রমশঃ নেশাগ্রস্ত হয়ে পড়ায় দিবাকরকে নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। গত ২১ জুন তিনি পুনর্বাসন কেন্দ্র থেকে ছাড়া পান। ওইদিন বিকেল ৩টে নাগাদ তিনি প্রথিপ নামে এক আত্মীয়ের সঙ্গে পুনর্বাসন থেকে ফেরার সময় তাঁর ২৮ বছর বয়সী স্ত্রী নিকিতার উপর হামলা চালন। ধারালো ছুরি দিয়ে বার বার তাঁর ঘাড়ে, বুকে আঘাত করে ক্ষতবিক্ষত করে দেন দিবাকর। গুরুতর ও রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নিকিতা।

এই দৃশ্য দেখে পথচলতি মানুষ তড়িঘড়ি নিকিতাকে উদ্ধার করে বোরিং হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে ভর্তি করেন। ঘটনার বিষয়ে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন মহিলার ভাই। সেই অভিযোগের ভিত্তিতে বানাসওয়াড়ি পুলিশ (Banaswadi police) দিবাকরকে ভারতীয় দন্ডবিধির ৩০৭ ধারার অধীনে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে। কী কারণে হামলা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিকিতার অন্য কোনও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। আপাতত মহিলার চিকিৎসার খরচ পুলিশের তরফে বহন করা হচ্ছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক