SIR নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন বিরোধীদের, শামিল অভিষেকও

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি :  এসআইআর নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ বিরোধীদের। একদিকে বাংলা ভাষার ওপর সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছেন তৃণমূল সাংসদরা। তেমন এসআইআর নিয়েও প্রতিবাদে সোচ্চার হয়েছেন তৃণমূল সহ সকল বিরোধী দলগুলো। এই বিক্ষোভে অংশ নিয়েছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটচুরি বন্ধের শ্লোগান তুলে বিক্ষোভ দেখিয়েছেন বিরোধী সাংসদরা। এখানে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অখিলেশ যাদব সহ বিরোধীরা।

এসআইআর নিয়ে গোটা দেশে জুড়ে সোচ্চার হয়েছেন বিরোধীরা। তাঁদের অভিযোগ, এসআইআর করে ভোটচুরির চেষ্টা চলছে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনকেও নিশানা করছেন বিরোধীরা। রবিবার বিহারে ভোটার অধিকার যাত্রা শুরু করেছেন রাহুল গান্ধী। সেখানে কমিশনের বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ তুলেছেন তিনি। বিহারের সাসারাম ভোটার অধিকার যাত্রার মাধ্যমে তার প্রতিবাদ ফুটে উঠেছে। ওইদিনেই সাংবাদিক সম্মেলন করেছে নির্বাচন কমিশনও। তাঁরা জানিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের বিএলএ রয়েছে। সব দলকে খসরা ভোটার তালিকা দেওয়া হয়েছে। এক সেপ্টেম্বর পর্যন্ত খসড়া ভোটার তালিকা সংশোধন চলবে। সেই তালিকায় কোনও ত্রুটি পেলে জানাতে বলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার বলেছেন, দক্ষতার সঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন করতে হবে। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

 

এই এসআইআর নিয়ে সংসদ চত্বরে আগেও বিক্ষোভ দেখিয়েছেন বিরোধীরা। এবার ফের বিক্ষোভ দেখালেন তাঁরা। তাঁদের জাবি কোনওভাবেই এসআইআর হতে দেবেন না। ভোট চুরি বন্ধ সকরো শ্লোগান তুলে কাঁধে কাঁধ মিলিয়ে এদিন প্রতিবাদ জানিয়েছেন বিরোধী সাংসদরা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত