চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

উত্তেজনার মধ্যেই সিন্ধুর উপনদীর জল প্রবাহ বন্ধ করল ভারত

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করেছে ভারত। তার মধ্যে রয়েছে সিন্ধু জলবন্টন চুক্তি লঙ্ঘন। এই চুক্তি অনুসারে ভারত সিন্ধু নদের ২০ শতাংশ জল পায়, বাকি জলপ্রবাহ যায় পাকিস্তানের মধ্য দিয়ে। সেই জলেই চলত কৃষি সহ অন্যান্য কাজ কাজ। ভারতের মতো পাকিস্তানও কৃষিপ্রধান দেশ। ফলে সিন্ধু প্রবাহ বন্ধ হওয়ার আশঙ্কায় পাকিস্তানের ঘুম উড়েছে।

তবে সিন্ধু প্রবাহের দিক পরিবর্তনের আগে ভারত চেনাব (চন্দ্রভাগা) নদীর জলপ্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর উপর দেওয়া হয়েছে বাগলিহার বাঁধ। সিন্ধুর অপর শাখানদী ঝিলামের কিষাণগঙ্গা বাঁধেও একই ধরণের ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে।

২২শে এপ্রিল পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৫ জন পর্যটক ও এক কাশ্মীরীর রক্তে লাল হয়েছে ভূস্বর্গ। তার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। এই হামলার পর ভারত পাকিস্তানের উপর অনেক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যেমন সিন্ধু জল চুক্তি স্থগিত করা, পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করা। নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি জাহাজ, পাকিস্তান থেকে আসা চিঠি পার্সেল সব কিছু। অর্থাৎ ভারতের কাছে পাকিস্তান ও নিষিদ্ধ একে অপরের পরিপূরক হয়ে উঠেছে।

পাকিস্তান ভারতের সিন্ধু জল চুক্তি স্থগিত করার বিরোধিতা করে ঘোষণা করেছে যে দেশে জল প্রবাহ বন্ধ করার যে কোনও প্রচেষ্টা যুদ্ধের পদক্ষেপ বলে বিবেচিত হবে। সূত্র মারফত খবর, জম্মুর রামবানের বাগলিহার এবং উত্তর কাশ্মীরের কিষাণগঙ্গা – ভারতকে জল ছাড়ার সময় নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করে।

প্রসঙ্গত, বাগলিহার বাঁধ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। পাকিস্তান অতীতে বিশ্বব্যাঙ্কের মাধ্যমে এর মধ্যস্থতা করতে চেয়েছে। কিষাণগঙ্গা বাঁধ ঝিলামের উপনদী নীলম নদীর উপর এর প্রভাব নিয়ে আইনি ও কূটনৈতিক তদন্তের মুখোমুখি হয়েছে।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করা প্রসঙ্গে বলেছিলেন, ““অনেক দিন ধরেই এই চুক্তিটি সংশোধনের প্রয়োজন ছিল। আমরা আমাদের নদীগুলির জল থেকে বঞ্চিত। নদীতে জলবিদ্যুতের সাহায্যে হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। কিন্তু, পাকিস্তানের অনুমতি ছাড়া এটা করা যাবে না। চুক্তিতে এমন নিয়ম থাকার কারণে জম্মু চেনাব (চন্দ্রভাগা) নদীর জলও পায় না।”

ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত এই নদীগুলিকে সেদেশের জীবনরেখা হিসেবে বিবেচনা করা হয়। কারণ সেচ এবং পানীয় জল সরবরাহ এর উপরের নির্ভর করে।

এদিকে ভারতের একের পর এক কূটনৈতিক পদক্ষেপ হামলার বিষয়ে পাকিস্তানকে উদ্বিগ্ন করে তুলেছে। তারা আশঙ্কা করছে যে ভারত শিওরে শমন হয়ে দাঁড়িয়ে রয়েছে তাঁদের। বিগত ১০ রাত ধরে নিয়ন্ত্রণ রেখায় প্ররোচনা অব্যাহত রেখেছে পাক সেনা। নিয়ম মেনে প্রতি রাতে গুলি চালাচ্ছে তারা। ভারতীয় সেনাবাহিনীও সমানভাবে প্রতিক্রিয়া জানিয়েছে।

পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো ভারতকে রীতিমতো হুমকি দিয়ে বলেছিলেন যে, “আমি এখানে সুক্কুরে সিন্ধু নদের ধারে দাঁড়িয়ে ভারতকে বলতে চাই যে সিন্ধু আমাদের এবং সিন্ধু আমাদেরই থাকবে। এই সিন্ধুতে হয় জল প্রবাহিত হবে নয় ভারতের রক্ত।”

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ