দু’মাসেই মধুচন্দ্রিমা শেষ? বিজেপির ‘আগ্রাসনে’ ক্ষোভ বাড়ছে শিন্ডে শিবিরে

বিজেপি নেতৃত্বের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে  শিবসেনার শিন্ডে শিবিরের। ফলে মহারাষ্ট্রে আবারও রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হতে পারে।

Share:

নিজস্ব সংবাদদাতা, মুম্বই : দু’মাসের মধ্যেই একনাথ শিন্ডে শিবির এবং বিজেপির মধুচন্দ্রিমা কি শেষ? সূত্রের দাবি, বিজেপি নেতৃত্বের সঙ্গে নানা বিষয়ে মতপার্থক্য তৈরি হয়েছে  শিবসেনার শিন্ডে শিবিরের। যার ফলে মহারাষ্ট্রে আবারও রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল হতে পারে বলে জল্পনা দানা বেঁধেছে। মাত্র মাস দুই আগে শিবসেনা ভেঙে মহা আগাড়ি জোট ছেড়ে বেরিয়ে এসে বিজেপির হাত ধরে শিন্ডের নেতৃত্বে বিধায়কদের সিংহভাগ অংশ। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে। এরই মধ্যে দু’পক্ষের মধ্যে মতবিরোধ প্রকট হয়ে উঠল।

শিন্ডে শিবিরের একাংশ মনে করছে যে, মুখ্যমন্ত্রীর কুর্সিতে একনাথ বসলেও আদতে সরকার চালানোর রিমোট কন্ট্রোল বিজেপিরই হাতে। সম্প্রতি মহারাষ্ট্রের বিজেপি সভাপতি চন্দ্রশেখর বাওয়ানকুলে দাবি করেন, রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন দেবেন্দ্র ফড়ণবীশ। চলতি বছরের গত ৩০ জুন বিজেপির সঙ্গে সন্ধির পর একনাথকে মুখ্যমন্ত্রীর সিংহাসন ছেড়ে দিয়েছিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এ জন্য ফড়ণবীশকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন একনাথ। বর্তমানে শিন্ডের ডেপুটি হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন ফড়ণবীশ। মুখ্যমন্ত্রিত্ব নিয়ে চন্দ্রশেখরের এ হেন মন্তব্য প্রকাশ্যে আসতেই ২০২৪ সালের পর শিন্ডের মুখ্যমন্ত্রীর কুর্সি ঘিরে একপ্রকার অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন একনাথ শিবিরের একাংশ।

শুধু চন্দ্রশেখরের এই মন্তব্যই নয়। বুলধানা লোকসভা কেন্দ্র নিয়েও শিন্ডে শিবির বনাম বিজেপি নেতৃত্বের মধ্যে জটিলতা তৈরি হয়েছে বলে সূত্রের দাবি। বর্তমানে ওই কেন্দ্রের সাংসদ শিন্ডে শিবিরের নেতা প্রতাপ যাদব। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওই কেন্দ্রে তাঁরাই প্রার্থী দেবেন বলে ঘোষণা করেছেন বিজেপি নেতৃত্ব। শীঘ্রই ওই কেন্দ্রে যাবেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব। তাঁদের সঙ্গে কোনওরকম আলোচনা না করেই একতরফা ভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করায় ‘অসন্তুষ্ট’ শিন্ডে শিবির। নাম প্রকাশে অনিচ্ছুক শিন্ডে শিবিরের এক মন্ত্রী বলেন, ‘‘আগামী লোকসভা নির্বাচনে নিজেদের আসন ধরে রাখতে নিজেদের মতাদর্শ বদলেছেন ১২ জন সাংসদ। অথচ ক’মাসের মধ্যেই তাঁদের সঙ্গে কোনও কথা না বলে একতরফা ভাবে সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে। আরও কয়েকটি লোকসভা কেন্দ্র রয়েছে, যেগুলি নিয়ে দুই পক্ষের মধ্যে মতপার্থক্য তৈরি হতে পারে।’’ শিন্ডে শিবিরের একাংশের ধারণা, আগামী দিনে পুরসভা নির্বাচনে আসন বণ্টন নিয়েও বিজেপির সঙ্গে তাঁদের মতানৈক্য হতে পারে। একনাথরা চান সমান ভাবে আসন বণ্টন করা হোক। কিন্তু মুম্বইয়ের বিজেপি সভাপতি আশিস শেলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তাঁরাই বেশি সংখ্যক আসনে লড়বেন। এমনকি, মুম্বইয়ের আগামী মেয়রও বিজেপির কেউ হবেন বলে জানানো হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক শিন্ডে শিবিরের এক বিধায়কের কথায়, ‘‘বৃহন্মুম্বই পুরসভায় ২২৭টি আসনে জয়ের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। তার মানে আমাদের জন্য গুটিকয়েক আসন পড়ে থাকবে।’’ পদ্ম শিবিরের সিদ্ধান্ত ঘিরে রুষ্ট হয়েছেন শিন্ডে শিবিরের নেতারা। সূত্রের খবর, বিজেপি নেতৃত্বের ভূমিকা নিয়ে দলের অন্দরে ক্ষোভপ্রকাশ করছেন শিন্ডে শিবিরের একাধিক নেতা। এই ক্ষোভ আগামিদিনে কী আকার নেয়, এখন সেটাই দেখার।

নেপালে মৃতের সংখ্যা ১,০০০ ছুঁইছুঁই, নিখোঁজ ৪,০০০! সুড়ঙ্গে আটকে শত শত শ্রমিক

ইরানের সঙ্গে যুদ্ধের আবহে জোর ধাক্কা ট্রাম্পের! পদত্যাগ করলেন আমেরিকার সেনা সচিব

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মাদ্রাসা নির্মাণের জন্য পাকিস্তানে ভাঙা হল ১২৫ বছরের পুরোনো মন্দির

‘০’ ডাউন পেমেন্ট, দিনে মাত্র ১০১ টাকা করে EMI দিয়ে বাড়ি নিয়ে আসুন এই স্কুটার

হার্ডওয়্যারে নেই নতুনত্ব! পিক্সেল ১১ থাকছে সফটওয়্যার ও এআই চমক

সুস্থ থাকতে চান! প্রতিদিন মাত্র ৫ মিনিটের এই অভ্যাসেই মিলবে সমাধান

সুস্থতার শুরু হোক সকালের কাপে, শরীর সুস্থ রাখবে এই ৭ ভেষজ চা

‘আলবিদা’, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন লিওনেল মেসি

মাঝ আকাশে বোমাতঙ্ক, আহমেদাবাদ বিমানবন্দরে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের

জন্মাষ্টমী উপলক্ষ্যে Blue ও Green লাইনে কমবে মেট্রো পরিষেবা

হাওড়া উলুবেড়িয়ায় হাতে-নাতে গ্রেফতার ঘুষখোর সরকারি কর্মী, উদ্ধার বিপুল পরিমাণ টাকা

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত