আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাশী বিশ্বনাথ মন্দিরে শিবলিঙ্গকে প্রণাম করতে গিয়ে গর্ভগৃহে পড়ে গেলেন মহিলা ভক্ত

নিজস্ব প্রতিনিধি, বেনারস: রেলিং টপকে গর্ভগৃহে রাখা শিবলিঙ্গকে প্রণাম করতে গিয়ে বিপত্তি। পা হড়কে গর্ভগৃহেই পড়ে গেলেন এক মহিলা ভক্ত। শেষ পর্যন্ত মন্দিরের পূজারি এবং রক্ষীরা গর্ভগৃহ থেকে উদ্ধার করেছেন ওই মহিলা ভক্তকে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ঘটনাটি ঘটেছে কাশী বিশ্বনাথ মন্দিরে। এ নিয়ে গত তিন মাসে দুই ভক্ত গর্ভগৃহে পড়ে গেলেন। বার বার একই ঘটনা ঘটায় খানিকটা হলেও চিন্তিত মন্দির পরিচালন সমিতি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এদিন সকাল এগারোটা নাগাদ কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে এসেছিলেন। দর্শন এর সময়ে আচমকাই মন্দিরের গর্ভগৃহে থাকা শিবলিঙ্গকে স্পর্শ করার চেষ্টা করেন তিনি। আর তা করতে গিয়ে আচমকা ভারসাম্য হারিয়ে উল্টে গর্ভগৃহের ভিতরে পড়ে যান। সঙ্গে সঙ্গেই শোরগোল পড়ে যায়। ছুটে আসেন মন্দিরের পূজারি ও নিরাপত্তা রক্ষীরা। গর্ভগৃহ থেকে তোলা হয় মহিলা ভক্তকে। কিন্তু এই ঘটনায় ফের একবার মন্দিরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গতকাল বুধবারই (৮ জানুয়ারি) অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে টোকেন বিলি নিয়ে ভক্তদের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এক মহিলা-সহ ছয়জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ২৫ জন। ওই ঘটনার পরেই মন্দিরগুলির ভিড় নিয়ন্ত্রণ ক্ষমতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও একই ঘটনা ঘটেছিল। সেবারও শিবলিঙ্গকে স্পর্শ করতে গিয়ে মন্দিরের গর্ভগৃহে পড়ে গিয়েছিলেন এক ভক্ত। কোনও ক্রমে তাঁকে উদ্ধার করা হয়। ঘটনার পরেই কর্তব্যে অবহেলার দায়ে আট পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়।

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ