দেশে এক বছরে ৪৯ হাজার কোটি টাকার বেশি ব্যবসা করেছে অ্যাপল

আগামিকাল মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে চালু হচ্ছে আই ফোনের প্রথম রিটেল স্টোর।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামিকাল মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে চালু হচ্ছে আই ফোনের প্রথম রিটেল স্টোর। সংস্থার মুখ্য নির্বাহী আধিকারিক টিম কুকের হাত ধরেই সূচনা হতে চলেছে প্রথম রিটেল স্টোরের। আর তার আগেই অ্যাপল ইন্ডিয়ার পক্ষ থেকে থেকে জানানো হয়েছে, গত আর্থিক বর্ষে দেশে ৪৯ হাজার ১০০ কোটি টাকার ব্যবসা করেছে সংস্থা। পূর্ববর্তী বছরের তুলনায় ব্যবসা বৃদ্ধি পেয়েছে প্রায় ৫০ শতাংশ।

গত কয়েক বছর ধরেই ভারতীয় বাজারে আই ফোন সহ অ্যাপলের বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে চলেছে। মূলত অনলাইনে বিভিন্ন ই-কমার্স সংস্থার মাধ্যমেই গ্রাহকরা সংস্থার পণ্য কিনতেন। ফলে দীর্ঘদিন ধরেই দাবি উঠছিল, দেশে নিজস্ব রিটেল স্টোর খুলুক আই ফোনের নির্মাতা অ্যাপল। ওই দাবিকে মান্যতা দিয়ে মুম্বই ও দিল্লিতে প্রথম রিটেল স্টোর খোলার সিদ্ধান্ত নেন অ্যাপলের শীর্ষ কর্তারা। আগামিকাল ১৮ এপ্রিল মুম্বইতে ও বৃহস্পতিবার দিল্লিতে রিটেল স্টোরের দরজা খোলা হচ্ছে।

সংস্থা সূত্রে জানা গিয়েছে, দেশে ৭০ কোটি বেশি মানুষের হাতে স্মার্ট ফোন রয়েছে। কিন্তু তাদের মধ্যে মাত্র ৪ শতাংশ অ্যাপলের আই ফোন ব্যবহার করেন। দামের কারণেই অনেকের সাধ থাকলেও আই ফোন কেনার সাধ্য নেই। ফলে দেশের বাজারে আই ফোনের বিক্রি বাড়ানোর জন্য কম দামের ফোন বাজারজাত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয়স্তরে উ‍ৎপাদন শুরু হলে আই ফোন, ম্যাক বুক, আই পড, এয়ার পডের দাম অনেকটাই কম করা যাবে বলে জানিয়েছেন অ্যাপল ইন্ডিয়ার এক মুখপাত্র।

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর