দিল্লি থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু আপের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। তাঁর আগেই বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। শুক্রবার থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে আম আদমি পার্টি। এদিন দুপুরে ডিডিইউ মার্গে দলের সদর দফতর থেকে আপের অন্যান্য নেতা-কর্মীদের উপস্থিতিতে প্রচার শুরু হবে বলে জানা গিয়েছে।

চলতি বছর  লোকসভা নির্বাচনে দিল্লি, গুজরাট ও হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে   আসন সমঝোতা করেছে আপ। পঞ্জাবে দু’দলই লোকসভা ভোটে একা লড়ার সিদ্ধান্ত নিয়েছে আপ। তবে দিল্লিতে সাতটি আসনের মধ্যে কংগ্রেস লড়বে ৩ টি আসনে। অন্যদিকে আম আদমি পার্টি লড়বে ৪ টি আসনে। ইতিমধ্যেই আপ দিল্লির পাশাপাশি গুয়াহাটি, ডিব্রুগড় এবং শোণিতপুর লোকসভা কেন্দ্র থেকেও প্রার্থী ঘোষণা করেছে। তাই নির্বাচনের আগেই জোর কদমে প্রস্তুতি নিতে চলেছে আম আদমি পার্টি। এদিন দিল্লি থেকেই শুরু হবে আম আদমি পার্টির নির্বাচনের প্রচার।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে দিল্লি থেকে  ভারতীয় জনতা পার্টি সাতটি আসনই জিতেছিল। কংগ্রেস ২২ শতাংশের বেশি ভোট পেয়ে রানার্স আপ হয়েছিল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আম আদমি পার্টি।তবে তারপর থেকে দিল্লি ও পঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচন এবং পৌর নির্বাচনে আপ বিজেপি এবং কংগ্রেসকে পরাজিত করেছে । পঞ্জাবে কংগ্রেস সরকারকেও ক্ষমতাচ্যুত করে আম আদমি পার্টি। এই আবহেই কংগ্রেসকে দিল্লি থেকে তিনটি আসন দিয়েছে আপ। 

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার