‘মুসলিমদের ওপর হিংসায় মদত যোগাচ্ছে পুলিশ’, বিস্ফোরক ওয়াইসি

গত মাস থেকেই দেশের একাধিক রাজ্যে বহুবার সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহারসহ দেশের একাধিক জেলায় মুসলিমদের ওপর আক্রমণ করা হচ্ছে। তাঁদের গণহত্যা এমনকি ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। আর এই কাজে হিন্দু সংগঠনগুলিকে মদত দিচ্ছে আমাদের দেশের পুলিশ প্রশাসন। সোমবার দেশের ৭ রাজ্যে চলা সাম্প্রদায়িক অশান্তি প্রসঙ্গে মুখ খুলে এবার এমনই বিস্ফোরক অভিযোগ করলেন AIMIM সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর অভিযোগ, দেশজুড়ে হিন্দু সংগঠনগুলি বিভিন্ন জায়গায় সহিংসতায় লিপ্ত হয়েছেন এবং তাঁরা নির্বিচারে মুসলিমদের ওপর অত্যাচার চালাচ্ছে। আর এই কাজে তাঁদের প্ররোচিত করছে পুলিশ।

এই ঘটনা প্রসঙ্গে সোমবার সকালে ওয়াইসি টুইটারে লেখেন, ‘বিগত কয়েকদিনে পুলিশের আশীর্বাদে দেশের যে সমস্ত জায়গায় হিন্দুত্ববাদী সংগঠনগুলি হিংসার প্ররোচনা দিয়েছে তার তালিকা রইল। 

১. কারাউলি, রাজস্থান
২। খাম্বাতা ও হিম্মতনগর, গুজরাট (সমাধিসৌধে আগুন ধরিয়ে দেওয়া হয়)
৩। খারগোন, মধ্যপ্রদেশ ১/৩ 

উল্লেখ্য, গত মাস থেকেই দেশের একাধিক রাজ্যে বহুবার সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে। এর সূচনা হয়েছিল রাজস্থানের কারৌলিতে। যেখানে লাউডস্পিকারে গান এবং ডিজে বাজানোকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় এবং পরে একে ওপরের ওপর ইট বৃষ্টি শুরু করেন দুই সাম্প্রদায়িক গোষ্ঠীর সদস্যরা। এরপর একে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো একাধিক রাজ্যে রামনবমীর সমাবেশ এবং শোভাযাত্রায় ইটবৃষ্টির ঘটনা ঘটে। এর মধ্যে সবথেকে সাংঘাতিক অবস্থা হয়েছে গুজরাটে, যেখানে এই সাম্প্রদায়িক অশান্তির জেরে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। স্থানীয় সূত্রের খবর অনুসারে যদিও মৃতের সংখ্যা ২। এরপরেই দেশজুড়ে চলা সাম্প্রদায়িক অশান্তিকে ঢাল করে তোপ দেগেছেন হায়দরাবাদের সাংসদ ওয়াইসি। এদিন তিনি কর্ণাটকের ধারওয়াদের ঘটনার ক্তহাও উল্লেখ করেছেন, যেখানে হিন্দু মন্দিরের সামনের একজন মুসলিম ফল বিক্রেতাকে মারধর করেছেন শ্রী রাম সেনার সদস্যরা। এছাড়া গোয়ার ইসলামপুরে সাম্প্রদায়িক হিংসার কথাও এদিন উল্লেখ করেন ওয়াইসি। 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি