কনেকে ছেড়ে বন্ধুর গলায় মালা পরাল বর, তার পর যা ঘটল শুনলে …

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ের মণ্ডপ, আত্মীয়-স্বজনের ভিড়, বাজছে সানাই। আনন্দের আবহেই আচমকা সব ওলটপালট। বিয়ের আসরে বর এলেন ঠিকই কিন্তু তাঁর আচরণ দেখে মুহূর্তেই বদলে গেল পরিস্থিতি। অভিযোগ, তিনি মদ্যপ অবস্থায় বিয়ের আসরে পৌঁছেছিলেন। শুধু তাই নয়, কনেকে মালা পরানোর বদলে নিজের বন্ধুর গলায় মালা পরিয়ে দেন। সেই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়েন কনে। সবার সামনে বরকে চড় মারেন। তারপর স্পষ্ট জানিয়ে দেন, এই বিয়ে তিনি করবেন না।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বেরেলি জেলার ক্লডিয়া থানার অন্তর্গত বরখেড়া গ্রামে। ঘটনার দিন দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আয়োজন হয়েছিল। সমস্ত প্রস্তুতি প্রায় শেষ। শুভক্ষণও এসে গিয়েছিল। কিন্তু বরের আচরণে মুহূর্তের মধ্যে ভেঙে যায়। কনের পরিবারের অভিযোগ, বর মদ্যপ ছিলেন, এরপর তিনি পণও দাবি করতে শুরু করেন। বিষয়টি মেনে নিতে পারেননি কনে। অপমানের প্রতিবাদ করেই বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বচসা শুরু হয়। উত্তেজনা এতটাই বাড়ে যে চেয়ার ছোড়াছুড়ি, খাবার নষ্ট করার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে খবর দেওয়া হয় পুলিশে। গভীর রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে আলোচনা চললেও নিজের সিদ্ধান্ত থেকে একচুলও সরেননি কনে। কনের কাকা জানান, মদ্যপ অবস্থায় বরের আচরণ অত্যন্ত অশোভন ছিল। উপরন্তু পণের দাবি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এমন একজনের সঙ্গে বিয়ে হলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত। তাই শেষ মুহূর্তে বিয়ে ভেঙে যাওয়াই ভালো হয়েছে।

আরও পড়ুনঃওটিটি থেকে সরতেই নেটপাড়ায় ছড়িয়ে পড়েছে ‘সতলুজ’-এর ক্লিপ, পাইরেসি নিয়ে সরব ZEE5

কনের বাবা বলেন, মেয়ের বিয়ের জন্য অনেক টাকা খরচ হয়েছে। ঋণও নিতে হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার ধাক্কা সামলানো কঠিন। তবুও তিনি মনে করেন, মেয়ের জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই সিদ্ধান্তে তাঁর কোনও আক্ষেপ নেই। ভবিষ্যতে যোগ্য ও সৎ পাত্রের সঙ্গেই মেয়ের বিয়ে দেবেন বলেও জানিয়েছেন তিনি। শেষ পর্যন্ত বিয়ের অনুষ্ঠান আর হয়নি। বরযাত্রীদের খালি হাতেই ফিরে যেতে হয়। আর কনের দৃঢ় সিদ্ধান্ত ঘিরে এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই বলছেন, জীবনের বড় সিদ্ধান্তে আপস না করে নিজের মর্যাদাকেই প্রাধান্য দিয়েছেন ওই তরুণী।

বিফলে রোহিতের শতরান, ভারতকে ২৭ রানে হারিয়ে একদিনের সিরিজও কব্জা ইংল্যান্ডের

‘মেসি গোল্ডেন বুট পাবেন,’ বিশ্বকাপ ফাইনালের আগে ভবিষ্যদ্বাণী ‘বন্ধু’ অরূপ বিশ্বাসের

লর্ডসে শুভমনদের বিরুদ্ধে ৩৮৭ রান তুলল ইংল্যান্ড, একা বেন ডাকেট করলেন ১৪১

ঘুরতে নিয়ে যাওয়ার নামে বিহারে পাচার, ৩ নাবালিকাকে উদ্ধার করল ভাটপাড়া থানার পুলিশ

সরযূ নদীতে নৌকায় বসে দেদার মদ-মাংস ভক্ষণ, গ্রেফতার ৪ যুবক

‘মিষ্টি দই দিয়ে বঙ্গবাসীকে মিষ্টিমুখ করালাম’, আমূলের প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠানে বললেন শাহ

‘শিক্ষার্থীদের সমস্যা নিয়ে রাজনীতি নয়’, যন্তর মন্তরে ‘ককরোচ’দের বিক্ষোভে সামিল পুনম পাণ্ডে

বিশ্বকাপ জিতবে স্পেন, ফাইনালের আগেই জানিয়ে দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার

ঢাকায় মার্শাল আর্ট শেখানোর নামে জঙ্গি প্রশিক্ষণ শিবির, গ্রেফতার মূল পাণ্ডা-সহ সাত

‘কারোর চিন্তাভাবনায় আমরা প্রতিবন্ধকতা তৈরি করতে পারি না’, বললেন শাহ

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্যবহারকারীরা

বাংলায় দুটি আইসক্রিম প্ল্যান্ট তৈরি করতে শাহের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

চিত্তরঞ্জন এবং নেতাজীর স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জন্য জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

শিলিগুড়ির দোকানে বিশ্বকাপের ছোঁয়া, আর্জেন্টিনা থিমের মিষ্টি কিনতে উপচে পড়ছে ভিড়