এই মন্দিরে হনুমানের পায়ে শিকল! কারণ জানলে অবাক হবেন

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রতিদিনই জগন্নাথ মন্দিরে উপচে পড়ে ভিড়। জগন্নাথদেবকে দেখা জন্য পুণ্য অর্জন করতে লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দেন ভক্তরা। এই মন্দিরের খুব কাছেই রয়েছে একটি হনুমানমন্দির। সেখানে সঙ্কটমোচন হনুমানের পায়ে রয়েছে শিকল। দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন জগন্নাথ মন্দিরে। তাঁদের মধ্যে অনেকেই যান ওই হনুমান মন্দিরে। অনেকেই জানেন না এই জগন্নাথ মন্দিরকে রক্ষা করেন হনুমানজি। জগন্নাথ মন্দিরের কাছেই ভগবান রামের দূতকে উৎসর্গীকৃত আরও একটি মন্দির রয়েছে। এটি বেদি হনুমান মন্দির নামে পরিচিত। এই মন্দিরে হনুমানের পায়ে শিকল পরানো থাকে। কিন্তু কেন?

প্রচলিত বিশ্বাস অনুসারে, রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান জগন্নাথের মন্দির নির্মাণের আদেশ দিয়েছিলেন। বলা হয়, স্বয়ং ভগবান বিষ্ণু তাঁকে দর্শন দিয়ে এই মন্দিরটি তৈরি করার আদেশ দিয়েছিলেন। বলা হয়ে থাকে, মন্দিরের প্রতিটি কোণাতে বজরংবলী বাস করেন। বেদি হনুমান মন্দিরের বিষয়ে বিশ্বাস করা হয় যে, সমুদ্রের প্রবল ঢেউ তিনবার জগন্নাথ মন্দিরকে ধ্বংস করার চেষ্টা করেছিল। সেই সময় ভগবান জগন্নাথ হনুমানকে মন্দির পাহারার দায়িত্ব দেওয়া হয়। সমুদ্রের ঢেউ নিয়ন্ত্রণের কথাও বলা হেয়েছিল বলে জানা যায়। হনুমান অসাধারণ বীরত্বের সাথে তাঁর কর্তব্য পালন করেছিলেন। ভগবান রামের উদ্দেশ্যে নিবেদিত কোনো স্তোত্র শুনলেই পাহাড়া ছেড়ে চলে যেতেন। ছেড়ে সেই স্থানে চলে যেতেন। এর ফলেই সমুদ্রের ঢেউ মন্দিরে প্রবেশ করতে শুরু করে।

এই কারণেই ভগবান জগন্নাথ হনুমানকে সেখানে সোনার শেকলে বেঁধে রেখেছিলেন, যাতে তিনি চিরকাল সেখানেই থেকে মন্দির রক্ষা করেন। আজও হনুমান ভগবানের সেই আদেশ পালন করে চলেছেন। আজও তাঁর পায়ে শেকল বাঁধা রয়েছে। 

শিশু নির্যাতন রোধে স্কুল-কলেজে বিশেষ পাঠ, সুপ্রিম কোর্টের পরামর্শ মেনে জানাল কেন্দ্র

‘লক্ষণরেখা ডিঙোবেন না’, পাপারাজ্জিদের আবদারে চটে লাল সলমানের নায়িকা

বৃষ্টিতে ভিজে সর্দি-কাশিতে জেরবার, ইমিউনিটি বাড়াতে খান ৫ পুষ্টিকর স্যালাড

হরমুজে জাহাজে হামলায় নিহত ভারতীয়, ইরানি দূতকে তলব বিদেশ মন্ত্রকের

বিজেপিতে যোগের জল্পনার মাঝেই প্রসেনজিৎকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী

মৃত ব্যক্তিও পাচ্ছেন আবাস যোজনার টাকা! চাঞ্চল্য মঙ্গলকোটে

পহেলগাঁও হামলায় অভিযুক্ত হাফিজ সইদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পরোয়ানা জারি

নাইজেরিয়ায় বন্দুকবাজের হামলায় নিহত ১৮

‘তৃণমূল সরকার গাছকেও ছাড়েনি, সব ধ্বংস করে দিয়েছে,’ বললেন মুখ্যমন্ত্রী

পাসপোর্ট ছাড়াই ভারতে ৭ মাস! পালাতে গিয়ে গ্রেফতার মার্কিন নাগরিক

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

বিয়ের দুবছর পরেও স্বামী-সুখ থেকে বঞ্চিত, সটান পুলিশের দরজায় স্ত্রী

প্রবল বৃষ্টিতে বাড়ির ছাদ ভেঙে পাকিস্তানে মৃত অন্তত ৯, আহত ১৪

আলোর মায়ায় ঝলমলে তারকেশ্বর, দুধপুকুরের লাইট অ্যান্ড সাউন্ড শো-তে জীবন্ত মহাদেবের রূপ