বোতাম ছেঁড়া থাকায় যাত্রীকে চাপতে দেওয়া হলো না মেট্রোয়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মেট্রোতে পোশাক বিতর্ক। এক যাত্রীর জামার বোতাম ছেঁড়া থাকায় তাঁকে উঠতে দেওয়া হল না মেট্রোতে। এমনই নজিরবিহীন ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর দোড্ডাকাল্লাসান্দ্রা মেট্রো স্টেশনে।

কি হয়েছিল মেট্রো ষ্টেশনে? জানা গিয়েছে, এক ব্যক্তি বোতাম ছেঁড়া অবস্থায় মেট্রো ষ্টেশনে আসেন। তা নিয়ে শুরু হয় বিতর্ক। বেঙ্গালুরুর বিএমআরসিএল কর্মীরা ওই ব্যক্তিকে শার্টের বোতাম লাগিয়ে পরিষ্কার পোশাক  পড়ে মেট্রোতে আসতে বলেন। আর তা না করলে তাঁকে মেট্রো স্টেশনে ঢুকতে দেওয়া হবে না। এই ঘটনার পরেই সমালোচনার মুখে পড়ে  বেঙ্গালুরুর দোড্ডাকাল্লাসান্দ্রা মেট্রো স্টেশনের কর্মকর্তারা।

ষ্টেশন চত্বরে এই ঘটনার ভিডিও এক যাত্রী রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ওই ব্যক্তি লিখেছেন- ‘আমার সামনেই এই পোশাক সংক্রান্ত ঘটনাটি ঘটেছে। একজন শ্রমিককে বোতাম ছেঁড়ার জন্য মেট্রোতে উঠতে দেওয়া হয়নি।‘ এছাড়াও ওই ব্যক্তি পুরো ঘটনাটি লিখে সোশ্যাল মিডিয়ায় ট্যাগ করেন বিএমআরসিএল এবং বেঙ্গালুরু দক্ষিণের সাংসদ তেজস্বী সূর্যকে।

এই ঘটনা প্রসঙ্গে বিএমআরসিএল জানিয়েছে, সব যাত্রীর সঙ্গে সমান আচরণ করা হয়। যাত্রী ধনী না গরিব, নারী-পুরুষ তার ভিত্তিতে কোনো পার্থক্য করা হবে না। আধিকারিকদের সন্দেহ, ওই যাত্রী মদ্যপ অবস্থায় ছিলেন। তাই বাকি  যাত্রীদের যাতে অসুবিধা না হয় সেইজন্যই তাঁকে উঠতে দেওয়া হয়নি। তবে এই ঘটনা প্রথম নয়। এরাআগে বেঙ্গালুরু মেট্রো রেল কর্পোরেশন বিএমআরসিএল কর্মীরা একজন কৃষককে ট্রেনে উঠতে না দেওয়ায় জনরোষের জেরে এক নিরাপত্তাকর্মীকে বরখাস্ত করেছিল। এবারও সেই একই ঘটনা ঘটল বেঙ্গালুরু মেট্রো ষ্টেশনে।

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

আরসিবির দুরন্ত বোলিংয়ে কুপোকাত গুজরাত, বিরাটদের ১৫৬ রানের টার্গেট দিলেন শুভমনরা

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য