ভোটের মুখে বিরাট ধাক্কা, হিমাচলে ২৬ জন কংগ্রেস নেতার বিজেপিতে যোগ

হিমাচল প্রদেশে নির্বাচন দোরগোড়ায়। সেই সময় বিপক্ষ শিবিরে বিশাল ধাক্কা দিল পদ্মফুল শিবির। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২৬ জন নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি : হিমাচল প্রদেশে নির্বাচন দোরগোড়ায়। সেই সময় বিপক্ষ শিবিরে বিশাল ধাক্কা দিল পদ্মফুল শিবির। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ২৬ জন নেতা। এই তালিকায় রাজ্যস্তর থেকে জেলাস্তর, সব রকমের মানুষই রয়েছেন।

হিমাচলে প্রথম দফার ভোট ১২ নভেম্বর। তার ঠিক কয়েক দিন আগেই মুল প্রতিপক্ষ কংগ্রেসকে বেকায়দায় ফেলে দিল বিজেপি। হাত শিবির থেকে ২৬ জন গেরুয়া শিবিরে না লেখালেন। সোমবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর ও অন্যান্য বিজেপি নেতাদের উপস্থিতিতে এই ২৬ জন নেতা দলবদল করেন। যাঁরা দলবদল করলেন তাঁদের মধ্যে রয়েছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক, সম্পাদক, জেলার সহ-সভাপতি, প্রাক্তন কাউন্সিলর সহ অন্যান্য পদাধিকারীরা। যদিও তালিকায় সেভাবে নামজাদা কোনও নাম নেই, তবু একসঙ্গে এতজনের চোটের মুখে দলত্যাগে নিশ্চিত ভাবেই বেকায়দায় পড়ল কংগ্রেস। বিজেপিও এই দলত্যাগকে বড় করে তুলে ধরেছে। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্য বিজেপির প্রথমসারির সব নেতাই এই দলত্যাগে উপস্থিত ছিলেন।

১২ তারিখ হিমাচল প্রদেশে প্রথম দফার ভোট। পাহাড়ি এই রাজ্যে লড়াই হচ্ছে বিজেপি ও কংগ্রেসের মধ্যে। সাধারণত এই রাজ্যে প্রতি পাঁচ বছর অন্তর ক্ষমতা বদল হয়। এই রাজ্যে বিজেপি-কংগ্রেসের মধ্যে জোর টক্কর চলছে বলে অনুমান রাজনৈতিক বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে এই দলত্যাগ গেরুয়া শিবিরকে কতটা ফায়দা দেয় তার জন্য ১২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ওই দিন নির্বাচনের ফল প্রকাশ।   

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮ বলে ৫০ রান বৈভবের, ভাঙলেন শচিনের রেকর্ড

‘হাসিনার সঙ্গে ফোনে কথা হয়নি, হেয় করতেই অসত্য প্রচার’, মুখ খুললেন বাংলাদেশের রাষ্ট্রপতি

মহানায়কের মৃত্যুবার্ষিকীতে বিশেষ উদ্যোগ, কেওড়াতলায় উন্মোচিত হবে উত্তম কুমারের আবক্ষমূর্তি

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…