শিশুদের দেওয়া হবে বায়োলজিক্যালের তৈরি ই-এস করবিভ্যাক্স

জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বায়োলজিক্যালের তৈরি ই-এস করবিভ্যাক্স (Corbevax) পেল ছাড়পত্র। জরুরি ভিত্তিতে (ইইউএ বা এমার্জেন্সি ইউজ মেডিক্যাল) এই ভ্যাকসিন ১২ থেকে ১৮ বছরের শিশুদের ওপর প্রয়োগ করা যাবে।  করভিভ্যাক্সকে ছাড়পত্র দেওয়ার ব্যাপারে সংস্থার তরফ থেকে  কোভিড ১৯ ওয়ার্কিং গ্রুপের কাছে পাঠানো হয়েছিল। সোমবার মিলল ছাড়পত্র।

সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘বায়োলজিক্যাল ই লিমিটেডের তৈরি ই-এস করবিভ্যাক্সকে (Corbevax) জরুরি ভিত্তিতে ১২ থেকে ১৮ বছরের শিশুদের শরীরে প্রয়োগ করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। সোমবার সেই ছাড়পত্র মিলেছে। সংস্থার কাছে এই খবর স্বস্তিদায়ক। আগে এই টিকা দেওয়া হচ্ছিল শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের। এবার তাদের সঙ্গে সামিল হবে শিশুরাও।  ভারতে বর্তমানে  ১৫ থেকে ১৮ বছরের বয়সীদের চলছে টিকাকরণ। দেওয়া শুরু হয়েছে চলতি বছর জানুয়ারি থেকে। 

কিছুদি আগে কোভিড-১৯ ওয়ার্কিং গ্রুপের সদস্য ডা.এনকে অরোরা জানিয়েছিলেন, প্রোটিনের সাবইউনিট থেকে তৈরি হওয়া যে কোনও ভ্যাক্সিন অনেকটাই নিরাপদ। এই ধরনের ভ্যাক্সিনের কোনও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ধরনের ভ্যাক্সিনে শরীরে খুব দ্রুত অ্যান্টিবডি তৈরি হয়। আর এই ভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়ালের পরীক্ষার ফল খুব ভালো। করোনাকে রুখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিকাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। টিকাকরণের গতি আনতে  হায়দরাবাদের এই সংস্থার তৈরি ভ্যাক্সিনকে ছাড়পত্র দেওয়া হল। 

উল্লেখ করা যেতে পারে, ভারতে করোনার দৈনিক সংক্রমণ অনেকটাই হ্রাস পেয়েছে। তুলনামূলকভাবে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে। করোনা যাতে মারাত্মক আকার ধারণ করতে না পারে তার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফ থেকে টিকাকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। এই আবহে করবিভ্যাক্সকে ছাড়পত্র পাওয়া টিকাকরণ আরও গতি পাবে, তা ধরে নেওয়া যেতে পারে। 

আরও পড়ুনপাঁচ বছরের কমবয়সী শিশুদের জন্য করোনা টিকা আনছে ফাইজার

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির