কয়লা খনি দুর্নীতি মামলায় জেলের সাজাপ্রাপ্তকে প্রার্থী করল বিজেপি

Share:

 নিজস্ব প্রতিনিধি, ভুবনেশ্বর: দুর্নীতির প্রশ্নে কথায়-কথায় বিরোধীদের বেঁধেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-অমিত শাহরা। অথচ  আসন্ন ওড়িশা বিধানসভা ভোটে কয়লা খনি দুর্নীতির মামলায় তিন বছর জেলের সাজা পাওয়া এক আসামীকেই দলের প্রার্থী করেছেন তাঁরা। দুর্নীতির দায়ে অভিযুক্ত ওই নেতা হকলেন প্রাক্তন কেন্দ্রীয মন্ত্রী দিলীপ রায়। আসন্ন বিধানসভা ভোটে রাউরকেল্লা বিধানসভা আসন থেকে লড়বেন তিনি। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজনকে ভোটে প্রার্থি করে কোন মুখে মোদি-শাহরা দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলবেন সেই প্রশ্ন তুলেছে কংগ্রেস নেতৃত্ব।

১৯৯৯ অটলবিহারী বাজপেয়ীর জমানায় বিজু জনতা দলের তরফে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছিলেন দিলীপ রায়। মন্ত্রী থাকাকালীন তার বিরুদ্ধে ঝাড়খণ্ডের গিরিডিতে কয়লা খনি বন্টন মামলায় দুর্নীতির অভিযোগ ওঠে। তৎকালীন এনডিএ সরকার ওই অভিযোগের তদন্তভার দিয়েছিল সিবিআই-কে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তে নেমে দুর্নীতিতে দিলীপের যোগসাজশ খুঁজে পায়। সিবিআইয়ের হাতে গ্রেফতারও হতে হয়েছিল তাঁকে।

দুর্নীতির অভিযোগ ওঠার পরেই বিজেডিতে কোনঠাসা হয়ে পড়েন দিলীপ রায়। দলবদল করে বিজেপিতে যোগ দেন। ২০১৪ সালে বিজেপির হয়ে রাউরকেল্লা বিধানসভা আসনে দাঁড়িয়ে জয়ীও হন। ২০২০ সালের অক্টোবর মাসে দিল্লির সিবিআইয়ের বিশেষ আদালত দুর্নীতির দায়ে দিলীপ-সহ চার জনকে দোষী সাব্যস্ত করে। তার মধ্যে দিলীপকে তিন বছরের জেলের সাজা শোনান বিচারক। ওই সাজায় স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। বিচারপতি স্বর্ণকান্তা শর্মা সাজা স্থগিত রাখার নির্দেশ দেন। আর সাজা স্থগিত হওয়ার পরেই ফের ভোটে টিকিট পেতে তদ্বির শুরু করেন হোটেল ব্যবসায়ী তথা ধনকুবের দিলীপ রায়। রাউরকেল্লায় তার প্রভাব লক্ষ্য করে দুর্নীতিতে সাজাপ্রাপ্তকে প্রার্থীও করেছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।  

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির