বিজেপি নেতা ৬৩ বছরে চতুর্থবার বিয়ে করলেন ১৮ বছরের ছোট কংগ্রেস নেত্রীকে, ছবি ভাইরাল

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ জাতীয় রাজনীতির অলিন্দে দুই রাজনৈতিক দলই যুযুধান। সংসদ থেকে রাজপথে কেউ কাউকে এক ইঞ্চি জমি কেউ কাউকে ছাড়ে না। সেখানে এবার দেখা গেল বিজেপি নেতা বিয়ে করলেন কংগ্রেস নেত্রীকে। এখানেই খবর শেষ নয়, ওই বিজেপি নেতার বয়স ৬৩। আর কংগ্রেস নেত্রীর বয়স ৪৫। সুতরাং ১৮ বছরের ছোট কংগ্রেস নেত্রীকে বিয়ে করলেন বিজেপি নেতা। এই বিয়ে আবার গোপনে হয়েছে বলে খবর। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন কৈলাশ যোশীর ছেলে তথা বিজেপি নেতা দীপক যোশী ৬৩ বছর বয়সে বিয়ে করলেন।

এদিকে দীপক যোশী বিয়ে করেছেন কংগ্রেস নেত্রী পল্লবী সাক্সেনাকে। চলতি মাসের ৪ ডিসেম্বর গোপনে এই বিয়ে হয়েছে। সেই ছবি এখন প্রকাশ্যে চলে আসায় জোর চর্চা শুরু হয়েছে। কারণ সোশ্যাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হয়ে পড়েছে। বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর আরও দুই মহিলা নিজেদের দীপক যোশীর স্ত্রী বলে দাবি করেছেন। তাতে বিতর্ক চরমে উঠেছে। তবে এবার নতুন স্ত্রী পল্লবী সাক্সেনা এই পুরো ঘটনাটি নিয়ে খোলামেলা কথা বললেন। এই নিয়ে পল্লবীর দাবি, তাঁদের বিয়ে সম্পূর্ণ সামাজিক এবং আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। ভোপালের নেহরুনগর আর্য সমাজ মন্দিরে দু’‌জনের বিয়ে হয়। দীপক যোশীর পরিবারের একজন প্রবীণ ব্যক্তি ব্যক্তিগতভাবে পল্লবীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন বলে সূত্রের খবর।

অন্যদিকে দুই পরিবারেরই সদস্যরা এই বিয়েতে উপস্থিত ছিলেন। দীপক যোশীর বোন এবং পল্লবী সাক্সেনার দাদা ওই বিয়েতে উপস্থিত ছিলেন। পল্লবীর বাবা গুলাবচাঁদ তমোটের সম্মতিতে এই সম্পর্ক ঠিক করা হয়েছিল। আর তাই গায়ে হলুদ এবং মেহেন্দি অনুষ্ঠান বাড়িতেই অনুষ্ঠিত হয়েছিল। যেখানে বন্ধুবান্ধব এবং নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। আর বিয়ে করার পর পল্লবী অন্য দুই মহিলার দাবিকে পরস্পরবিরোধী এবং বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছেন। পল্লবী বলেন, ‘‌শিখা দাবি করেছেন যে তিনি ২০১৬ সালে বিয়ে করেছিলেন। অথচ দীপক যোশীর প্রথম স্ত্রী বিজয়া ২০২১ সালে মারা যান। আর ২০১৮–১৯ সালে শিখার স্বামী গৌতম মিত্র তাঁর সঙ্গেই ছিলেন। আর নম্রতার সঙ্গে দীপক যোশীর বিবাহবিচ্ছেদের মামলা আদালতে রয়েছে।’‌

তাছাড়া পল্লবী অভিযোগ করেছেন যে, নম্রতা পলাতক এবং আইটি আইনের অধীনে তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই বিয়ে নিয়ে পল্লবীকে অশ্লীল মন্তব্য করা এবং ছবি ভাইরাল করার অভিযোগে ক্রাইম ব্রাঞ্চ এবং সাইবার সেলের কাছে অভিযোগ দায়ের করেছেন তিনি। তবে এরপরই আবেগপ্রবণ হয়ে পল্লবীর বক্তব্য, ‘‌এই সম্পর্ক শুধু একটি বিয়ে নয় বরং একে অপরের প্রতি একটি সমর্থন। যখন হৃদয় এবং মন মিলিত হয়।’‌ পল্লবী গত ১৭ বছর ধরে বিবাহবিচ্ছেদের যন্ত্রণা এবং পক্ষাঘাতের মতো রোগে ভুগছিলেন। তাই পল্লবী বিষণ্ণতার সঙ্গে লড়াই করতে থাকেন। দীপক যোশী তাঁকে মানসিক সহায়তা প্রদান করেন। এই দাবি খোদ পল্লবীর। পল্লবীর ছেলে ‘‌সাহেব’‌ দীপক যোশীকে তাঁর বাবা হিসেবে মেনে নিয়েছেন। আর দীপকের সন্তানরা পল্লবীকে তাঁদের মা হিসেবে গ্রহণ করেছে। তাই পল্লবীর কথায়, ‘‌যখন হৃদয় এবং চিন্তাভাবনা মিলিত হয়।’‌

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ