ত্রিপুরায় বিজেপি অফিসে তালা ঝোলালেন কর্মীরা

৮ জুলাইবাড়ি বিধানসভা আসনটি জোটসঙ্গী আইপিএফটি-কে (IPFT) ছাড়ার প্রতিবাদে বিজেপির অফিস বন্ধ করে দেন গেরুয়া শিবিরের কর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরায় বিজেপির (BJP) পার্টি অফিসে (Party Office) তালা ঝোলালেন দলের কর্মীরা। রবিবার সকালে ত্রিপুরার জুলাইবাড়িতে মণ্ডল অফিসে তালা ঝোলানো হয়। ৩৮ জুলাইবাড়ি বিধানসভা আসনটি জোটসঙ্গী আদিবাসী পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা আইপিএফটি-কে (IPFT) ছাড়ার প্রতিবাদে বিজেপির অফিস বন্ধ করে দেন গেরুয়া শিবিরের কর্মীরা।

ত্রিপুরার জনজাতিদের আঞ্চলিক দল আইপিএফটি’এর সঙ্গে জোট করেছে বিজেপি। বিজেপির সঙ্গে জোট করে আগামী বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। আর আইপিএফটি-কে জুলাইবাড়ি আসনটি ছাড়ায় ক্ষোভে ফেটে পড়েছেন বিজেপি কর্মীরা। শনিবার বিজেপি প্রার্থী তালিকা ঘোষণা করার পর রবিবার ত্রিপুরায় জুলাইবাড়িতে দলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখান। এদিন সকালে জুলাইবাড়িতে মণ্ডল অফিসে তালা দিয়ে বন্ধ করে দেন তারা। শুধু জুলাইবাড়িই নয়, শনিবার বিধানসভা নির্বাচনের দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণার পর থেকেই সে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর করার ঘটনা ঘটে দলের কর্মীদের দ্বারা। পাশাপাশি বেশ কয়েকটি বিধানসভা এলাকায় বিপুল সংখ্যক বিজেপি সমর্থক পদত্যাগ করেন। যুবরাজনগর মণ্ডলের স্থানীয় নেতৃত্ব-সহ ৫০০ জন সাধারণ কর্মী বিজেপি থেকে পদত্যাগ করেছেন রবিবার। কমলাসাগর, কদমতলা, বাগবাসার পর চাঁদিপুরেও শনিবার বিজেপির মণ্ডল ও বুথ অফিস ভাঙচুর করে বিজেপি নেতা-কর্মীরা। সবমিলিয়ে ত্রিপুরাজুড়ে বিজেপির দলীয় কোন্দল চরমে।

উল্লেখ্য তিপ্রা মথা জোট বেঁধে আইপিএফটি-র সঙ্গে বিধানসভা নির্বাচনে লড়তে চেয়েছিল। কিন্তু তিপ্রা প্রধান প্রদ্যোতবিক্রম মানিক্য দেববর্মণের ডাকে সাড়া দেয়নি আইপিএফটি। বদলে বিজেপির সঙ্গে জোট বেঁধেছে দলটি। যদিও তিপ্রা মথা একাই লড়ে বিধানসভা নির্বাচনে ভালো ফল করবে বলে আশাবাদী দলটির প্রধান।

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

প্রাক্তন মুসলিম সেনা কর্তার মৃত্যুদণ্ড কার্যকর সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের

‘মুখের ভাষা ঠিক করুন’, নানা পটেকরের মৃত্যুকে ‘ইভিল ডেড’ বলায় তনুশ্রীকে ধিক্কার AICWA-র

সাতসকালে শোভাবাজার মেট্রোর ট্র্যাকে কুকুর, ব্যাহত পরিষেবা! প্রশ্নের মুখে কর্মীদের ভূমিকা

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন