এই মুহূর্তে

ইন্দিরা গান্ধিকে ‘মাদার অফ ইন্ডিয়া’ বলে প্রশংসা কেন্দ্রীয় মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি : এবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রশংসা শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর মুখে। সুরেশ কেরল থেকে নির্বাচিত একমাত্র বিজেপি সাংসদ। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধিকে ‘মাদার অফ ইন্ডিয়া’ বলে সম্মোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী। উল্লেখ্য, কিছুদিন আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণের পর মন্ত্রিত্ব ছাড়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন এই বিজেপি সাংসদ।

এবার লোকসভা ভোটে কেরলের ত্রিশূর কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন কেরলের বিজেপি প্রার্থী সুরেশ গোপী। নির্বাচিত হয়েই কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা করে নেন তিনি। এদিন কেরলের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সুরেশ। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির প্রশংসা শোনা যায় সুরেশের মুখে। তাঁর কথায়, ইন্দিরা গান্ধিকে তিনি ভারতের মা হিসাবেই দেখেন। এদিন একইসঙ্গে প্রশংসা শোনা যায় কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে করুণাকরণের। করুণাকরণকে কেরলে কংগ্রেস পার্টির জনক হিসাবেও সম্মোধন করেন বিজেপির এই মন্ত্রী। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে এই ত্রিশূর আসন থেকে করুণাকরণের ছেলে তথা কংগ্রেস নেতা কে মুরলীথরণকে হারান সুরেশ গোপী। এই ত্রিশূর কেন্দ্রে কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম প্রার্থীদের মধ্যে লড়াই হয়েছিল।

এদিন কংগ্রেস নেতাদের ছাড়াও সিপিএম নেতা ই কে নায়ানারকেও রাজনৈতিক গুরু বলে সম্মোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। জানা গিয়েছে, গত ১২ জুন মন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর কুন্নুরে নায়ানারের বাড়িতে গিয়েছিলেন বিজেপির মন্ত্রী। সেখানে গিয়ে সিপিএম নেতার পরিবারের সদস্যদেরও সঙ্গেও দেখা করেন তিনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুপ্রিম কোর্টে মুখ পোড়ার আগেই সোনম ওয়াংচুককে মুক্তির সিদ্ধান্ত শাহের মন্ত্রকের

‘স্যার বিয়েটা হতে দিন’, মণ্ডপ থেকে গ্যাংস্টার বরকে পুলিশ তুলে নিয়ে যেতেই যা করল কনে…

গ্যাসের লাইনে কনের বাবা, বিয়ে নিয়ে দুশ্চিন্তায় বহু তরুণ-তরুণী

‘মাথার উপরে উড়ছে মিসাইল–ড্রোন’, হরমুজে বিপদের মুখে ভারতীয় ক্যাপ্টেন সহ ৩৪ ক্রু

দিনে তিন বার বদল হয় মায়ের বিগ্রহের রং, বিশেষ উপকরণে তৈরি মন্দিরের প্রতিটি ইট

ইরান যুদ্ধের জের, এবার বিমান ভাড়ায় জ্বালানি সারচার্জ চালু ইন্ডিগোর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

ISL 2025-2026
Live Score SC East Bengal vs Kerala Blasters FC -
Goals
Waiting...
Live Score -
Match Status
Loading...
Powered by Ei Muhurte