এই মুহূর্তে

বিজেপি এখন মোদি বন্দনাতেই ব্যস্ত, ভোটের মুখে খোঁচা পি চিদম্বরমের

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনে প্রথম দফা ভোটগ্রহণ শেষ হতেই  বিজেপিকে আক্রমণ করছে বিরোধী শিবিরের একাংশ। এই আবহে রবিবার প্রধানমন্ত্রীকে কটাক্ষ করলেন বর্ষীয়ান  কংগ্রেস নেতা পি চিদম্বরম। এদিন তিনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তীব্র সমালোচনা করেছেন।

প্রধানমন্ত্রীকে নিশানা করে চিদাম্বরম বলেন,”মোদি  দশ বছরের শাসনে বাক ও মত প্রকাশের স্বাধীনতার মারাত্মক অবক্ষয় ঘটিয়েছেন।” পাশাপাশি CAA নিয়েও এদিন সরব হন বর্ষীয়ান কংগ্রেস নেতা। তিনি বলেন,” কংগ্রেসের ইস্তাহারে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ CAA উল্লেখ নেই। তবে বিরোধী INDIA জোট ক্ষমতায় এলে বাতিল হবে এই আইন।“ এদিন এমনই আশ্বাস দিলেন চিদাম্বরম। অন্যদিকে প্রথম দফায় ভোটগ্রহণের পর প্রবীণ কংগ্রেস নেতা বলেন, বিরোধী INDIA জোট তামিলনাড়ুতে ৩৯ টি আসন পাবে। এছাড়াও পন্ডিচেরিতে ১ টি আসনে জিতবে বিরোধী জোট।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রকাশিত করে ইস্তেহার। আর তার নাম দেওয়া হয় ‘মোদি কি গ্যারান্টি’ । এদিন বিজেপির ইস্তেহার নিয়েও সমালোচনা করলেন প্রবীণ কংগ্রেস নেতা। তিনি বলেন,” মোদি কি গ্যারান্টি সেই সব দেশের কথা মনে করিয়ে দেয়, যেখানে ধর্মপূজা হত। প্রধানমন্ত্রী গোটা দেশে একনায়কতন্ত্রে পরিণত করেছেন। বর্তমানে বিজেপি এখন আর রাজনৈতিক দল নয়।“ একথায় এদিন প্রধানমন্ত্রীকে একের পর ইস্যু নিয়ে আক্রমণ করেছেন  বর্ষীয়ান  কংগ্রেস নেতা পি চিদম্বরম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ