বিদ্রোহ আটকাতে বসুন্ধরা রাজেকে প্রার্থী করল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: দলের তরফে ঘোষিত প্রথম দফার প্রার্থী তালিকায় নাম ছিল না তাঁর। জল্পনা শুরু হয়েছিল, তাঁকে এবার ছেঁটে ফেলতে পারে বিজেপি শীর্ষ নেতৃত্ব। তিনি মুখে কুলুপ আঁটলেও তাঁর অনুগামীরা ইঙ্গিত দিয়েছিলেন, নেত্রীকে প্রার্থী না করা হলে দলে বড়সড় ভাঙন ধরবে। সেই হুমকির কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হল পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্ব। শনিবার মরু রাজ্যের বিধানসভা ভোটের জন্য বিজেপির পক্ষ থেকে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকায় নাম রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের। নিজের পুরনো আসন ঝালরাপাতান থেকেই দাঁড়াচ্ছেন তিনি।

আগামী ২৫ নভেম্বর ২০০ আসন বিশিষ্ট রাজস্থান বিধানসভায় ভোট। প্রথমে ২৩ নভেম্বর ভোটের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু ওই দিন রাজ্যে একসঙ্গে ৫০ হাজারের বেশি বিয়ে থাকার জন্য ভোটগ্রহণ দু’দিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে আগামী ৩ ডিসেম্বর বাকি চার রাজ্যের সঙ্গেই রাজস্থান বিধানসভার ভোটের গণনা হবে। ইতিমধ্যেই জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব।

গত ৯ অক্টোবর বিজেপির পক্ষ থেকে রাজস্থান বিধানসভা ভোটের জন্য প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল। প্রথম দফায় ৪১ আসনের প্রার্থীর নাম ঘোষিত হয়েছিল। আর শনিবার দ্বিতীয় দফায় আরও ৮৩ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। এ নিয়ে দুই দফায় রাজ্যের ২০০ আসনের মধ্যে ১২৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করল পদ্ম শিবির। ঝালরাপাতান থেকে প্রার্থী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। আম্বের থেকে দাঁড়িয়েছেন সতীশ পুনিয়া। তারানগর থেজকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজেন্দ্র রাঠোড়।

‘মেয়ে নিখোঁজ Help Me’, তারাপীঠে মুখ্যমন্ত্রীর সাক্ষাতের অপেক্ষায় অসহায় বাবা

বাড়িতেই বানান দোকানের মতো ছানার জিলিপি, রইল সহজ রেসিপি

নেপালের ভয়াবহ দুর্যোগের মাঝে অল্পের জন্য রক্ষা, দেশে ফিরলেন অপু বিশ্বাস

এন্টালি থানায় তালা ঝোলানোর অভিযোগে সুদীপ রামকে সাসপেন্ড করল বিজেপি

দুপুরে ভাতের সঙ্গে জমে যাবে, বানিয়ে নিন চিংড়ি দিয়ে কচুর রসা

Nepal flash flood: ভিসায় দেরি, ১৫ মিনিটের জন্য প্রাণে বাঁচলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

‘চুমু খাওয়া নিয়ে এত বিতর্ক কেন?’,‘লক আপ’-এ শ্রেয়ার অভিযোগের পর মুখ খুললেন রাম কাপুর

ঘরে সবজি নেই? মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা কোফতা, রইল সহজ রেসিপি

নেপালে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ৬২৩, কোন দেশের কত নাগরিক এখনও নিখোঁজ?

প্রেসিডেন্সি জেলে জঙ্গি আফতাব আনসারির সেলে উদ্ধার মোবাইল! চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় মমতার বিরুদ্ধে FIR করার নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী

রেস্তরাঁয় খাবারে রাসায়নিক রং মেশালেই জরিমানা, আসানসোলে খাদ্যদফতরের বিশেষ অভিযান

ভেনেজুয়েলার সঙ্গে ‘বৃহত্তম তেল চুক্তি’ আমেরিকার, ৩০৩ বিলিয়ন ব্যারেলের মজুতে নজর ট্রাম্পের

যশোর রোডের ধারে গাছের গুড়িতে লুকানো ছিল অস্ত্র! পেট্রাপোলে উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, কার্তুজ