প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করার অভিযোগ উঠেছে এক শিক্ষক স্বামীর নিরুদ্ধে। নেপথ্যে স্ত্রীর পরকীয়ার অভিযোগ সামনে এসেছে। স্ত্রীর মাথায় কুকার দিয়ে আঘাত করার পর তাকে বাথটবে ডুবিয়ে মারা হয়েছে বলেই জানা গিয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পরেই এলাকাজুড়ে ছড়িয়েছে ব্যপক চাঞ্চল্য।

উত্তরপ্রদেশের ফতেহপুরে এক শিক্ষিকার রহস্যমৃত্যুর তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। অভিযোগ, স্ত্রী শালিনীকে খুন করে ঘটনাটিকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা করেছিলেন তাঁর স্বামী দিলীপ কুমার যাদব। পুলিশের দাবি, শালিনীর মাথায় প্রেসার কুকারের ঢাকনা ও হাতল দিয়ে আঘাত করার পর তাঁকে জলে ডুবিয়ে হত্যা করা হয়। এরপর ঘটনাস্থল থেকে কিছুক্ষণ দূরে চলে যান অভিযুক্ত। ফিরে এসে স্ত্রী দুর্ঘটনায় অচেতন হয়ে পড়েছেন বলে পরিবারের সদস্যদের ফোন করেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কান্নার অভিনয়ও করেছিলেন। ঘটনাটি ঘটে গত ৮ অগস্ট ফতেহপুরের কোতোয়ালি থানা এলাকার নাসিরপীর মহল্লায় একটি ভাড়া বাড়িতে। শালিনী একটি বেসরকারি স্কুলে শিক্ষকতা করতেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের সময় দিলীপের দুই ভাইও সেখানে ছিলেন বলে তদন্তে উঠে এসেছে। ফরেনসিক তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত দিলীপকে গ্রেফতার করা হয়েছে। ১২ অগস্ট আদালতে তোলা হলে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়।

আরও পড়ুন: নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকুলিয়ায় গ্রেফতার ১

পুলিশের দাবি, স্ত্রীকে নিয়ে সন্দেহে ভুগছিলেন দিলীপ। তাঁর অভিযোগ ছিল, শালিনীর অন্য কারও সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই সন্দেহ থেকেই রাগের বশে তিনি এই হত্যাকাণ্ড ঘটান বলে জেরায় স্বীকার করেছেন। তবে শালিনীর বাবা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তাঁর দাবি, মেয়ের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ভিত্তিহীন। বরং দিলীপেরই নিজের স্কুলের এক মহিলা শিক্ষিকার সঙ্গে সম্পর্ক ছিল বলে শালিনী পরিবারকে জানিয়েছিলেন। ২০২৫ সালের এপ্রিল থেকে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল বলেও দাবি করেছেন তিনি।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার