ফের বিহারে দুই জায়গায় ভেঙে পড়ল সেতু

Share:

নিজস্ব প্রতিনিধি : বিহার সেতু বিপর্যয় অব্যাহত। এবার ভেঙে পড়ল আরও দুটি সেতু। একটি ভাঙল সিওয়ানে। অন্যটি ভাঙল মজফফরপুরে। ১০ দিন আগে এই সিওয়ানেই সেতু বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। এবার সেখানে এই একই ধরনের ঘটনা ঘটল। স্বভাবতই প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা গিয়েছে, বিহারে সিওয়ান জেলায় এদিন যে সেতুটি ভেঙে পড়েছে সেটি প্রায় ৩৫ বছরের পুরনো। ১০ দিন আগে এই সিওয়ানে একটি সেতু ভেঙে পড়েছিল। সিওয়ান জেলায় এটা তৃতীয় সেতু যেটা নদীতে তলিয়ে গেল। শুধু সিওয়ানেই নয়, মজফফরপুর জেলাতে অতরার ঘাটে তৈরি হওয়া চচরী সেতুও বাগমতী নদীতে ভেঙে পড়েছে। ইতিমধ্যে এই সেতু ভেঙে পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লাখ লাখ টাকা খরচ করে প্রতি বছরই সেতু তৈরি করা হয়। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিনিয়তই এই সেতু ভেঙে পড়ে। সেতু ভেঙে পড়ায় সমস্যার মুখে পড়তে হয়েছে আশেপাশে গ্রামবাসীদের।

উল্লেখ্য, গত ২৩ জুন প্রায় ২ কোটি টাকা খরচ করে তৈরি হওয়া মতিহারির ব্রিজ ভেঙে পড়েছিল। এছাড়াও সিওয়ানে গন্ডক খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে।  মহারাজগঞ্জ জেলার পাতেধি বাজারের সঙ্গে দ্বারভাঙার রামগড় পঞ্চায়েতের যোগাযোগের মাধ্যম ছিল এই সেতুটি। হাজার হাজার মানুষ এই সেতু ব্যবহার করতেন।  তবে স্বস্তির বিষয় সেতু ভেঙে পড়ার ঘটনায় কেউ হতাহত হননি। বিহারের পাশাপাশি ঝাড়খণ্ডে ভেঙে পড়েছিল নির্মীয়মাণ সেতু। ঘটনাটি ঘটেছে গিরিডিহ জেলার দেউরি ব্লকে। সেখানে আরগা নদীর উপর তৈরি হচ্ছিল সেতু। লাগাতার বৃষ্টির  জেরে এবার ভেঙে পড়ে সেই নির্মীয়মাণ সেতুটি।

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ

তৃণমূলের বিদ্রোহী শিবিরকে স্বীকৃতি নয়, অধ্যক্ষকে চিঠি অভিষেকের