গোডাউন থেকে চুরি ১৭ লক্ষ টাকার চকোলেট বার

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: চোর সাধারণভাবে মূল্যবান সামগ্রী চুরি করে। যেমন সোনা-দানা। চুরি করে দামি গাড়ি, ফ্রিজ। কখনও শোনা গিয়েছে, চোর চুরি করেছে চকোলেট বার (chocolate bars), যার মূল্য ১৭ লক্ষ টাকা। এমন আজব চুরির ঘটনা ঘটেছে লখনউয়ের চিনহাট অঞ্চলে। অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে পুলিশ একটি চুরির মামলা রুজু করেছে।

পুলিশ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, চুরি হয়েছে সোমবার রাত এবং মঙ্গলবারের মধ্যে। চকোলেট বার রাখা ছিল এখানকার একটি বাড়িতে। বাড়িটি গোডাউন হিসেবে ব্যবহার করা হত। মঙ্গলবার সকালে চকোলেট (chocolate) কোম্পানির লোকেরা গিয়ে দেখে, তালা ভাঙা। বাড়ির মালিক রাজেন্দ্র সিং সিধু জানিয়েছে, পড়শির থেকে সে খবর পায় গোডাউনের তালা ভাঙা। দরজা (Door) খোলা। প্রতিবেশীর থেকে খবর পেয়ে সে সেখানে পৌঁছে দেখে, চোর শুধু তালা ভেঙে চলে যায়নি। সঙ্গে নিয়ে গিয়েছে চকোলেট বার, যার দাম ১৭লক্ষ টাকা। নজর ক্যামরেরার ফুটেজ দেখে পুলিশ যাতে চিনতে না পারে, তার জন্য চোর ডিজিটাল ভিডিয়ো রেকর্ডারও সঙ্গে নিয়ে চলে গিয়েছে। পুলিশ চকোলেটে চোরকে ধরতে তল্লাশি শুরু করেছে।

রাজেন্দ্র সিং জানিয়েছেন, গত কয়েকবছর ধরে সে এলাকার বিভিন্ন দোকানে চকোলেট (chocolate) সরবরাহ করত। আগে মালা অন্যজায়গায় রাখত। ফলে, সমস্যা ছিল। পরে সে নিজের বাড়িটি গোডাউন হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। পড়শির থেকে খবর পেয়ে সে মঙ্গলবার সকালে গোডাউনে পৌছে দেখে, গোডাউন পরিষ্কার পরিচ্ছন্ন। গায়েব ১৭ লক্ষ টাকার চকোলেট।

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিৎ-দের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা