রাধাকুণ্ডে দুর্ঘটনার মুখে বাংলার ৬ তীর্থযাত্রী, অবস্থা আশঙ্কাজনক

Share:

নিজস্ব প্রতিনিধি, রাধাকুণ্ড: ময়নাগুড়ি থেকে একদল তীর্থযাত্রী তীর্থ করতে গিয়েছিলেন মথুরায় (Mathura)। কিন্তু পথে ঘটে যায় দুর্ঘটনা। ফলে তীর্থ করতে যাওয়ার পরিবর্তে পৌঁছে যেতে হয়েছে হাসপাতালে। এই ঘটনায় ৬ জন গুরুতর জখম হয়েছে বলে জানা গিয়েছে। সকলকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তীর্থযাত্রীদের মধ্যে একজনের পা কাটা গিয়েছে। একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে। একজন কোমায় রয়েছেন। বাকি ৩ জনের আঘাতও অত্যন্ত গুরুতর।

জানা গিয়েছে, পরিবারের ৬জন মথুরায় গিয়েছিলেন তীর্থ করতে। রাধাকুণ্ডের (Radhakund) দর্শন সেরে অটো করে বৃন্দাবনের (Vrindaban) দিকে যাচ্ছিলেন তাঁরা। আচমকাই একটি গাড়ির সঙ্গে তাঁদের অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধাক্কার জেরে গাড়ি ও অটো দুটোই ক্ষতিগ্রস্থ হয়েছে।

গাড়ি ও অটোর সংর্ঘষ হতে দেখেছেন স্থানীয়রা। দুর্ঘটনা ঘটতে দেখেই ছুটে আসে পথচলতি মানুষ। তাঁরাই প্রথমে স্থানীয় পুলিশকে খবর দেয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। তাঁরাই আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়েছে। স্কুল গাড়ির সাহায্যে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে চিকিৎসা। আহতদের মধ্যে একজন কোমায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। দুর্ঘটনার জেরে একজনের পায়ের এতটাই ক্ষতি হয়েছে, তাঁর পা বাদ দিতে হয়েছে। একজনের মাথায় গুরুতর চোট লেগেছে। বাকি ৩ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। দুর্ঘটনার আসল কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?