দিল্লির উপমুখ্যমন্ত্রী সিবিআই এর হাতে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,নয়াদিল্লি : সিবিআইয়ের হাতে গ্রেফতার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী। দিল্লি আবগারি মামলায় গ্রেফতার করল সিবিআই। দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়াকে গ্রেফতার করল সিবিআই(CBI)। সকাল ১১টা থেকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার।

দিল্লি সরকারের আবগারি নীতি নিয়ে সিবিআইয়ের সমন পেয়ে তাদের দফতরের উদ্দেশ্যে রবিবার সাত সকালে রওনা দেন আপ সরকারের উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে উপমুখ্য়মন্ত্রী নিজের টুইটার হ্যান্ডেলে একটি টুইট করেন। টুইটে(Tweet) উল্লেখ করেন দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরের যাওয়ার বিষয়টি। একই সঙ্গে তাঁর আশঙ্কা, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তাকে গ্রেফতার করতে পারে। টুইটারে সিসোদিয়া লিখেছেন, আজ আবার সিবিআইয়ের দফতরে যাচ্ছি। আমার সঙ্গে রয়েছে দিল্লির কচিকাঁচাদের ভালোবাসা। মাথায় রয়েছে গুরুজনদের আশীর্বাদ। জেলে যদি থাকতে হয়, তাহলে জেলে থাকব। জেলে থাকার জন্য ভয় পাইনা। আমি ভগৎ সিংয়ের অনুগামী। দেশের জন্য ভগৎ সিংকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ভগৎ সিং সেই মৃত্যুদণ্ড বরণ করে নিয়েছিলেন। মিথ্যে মামলায় জেলে যেতে আমি বিন্দুমাত্র ভীত নই। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এর আগেও আমায় ডেকে পাঠিয়েছিল। তাদের সঙ্গে আগেও যেমন সহযোগিতা করেছি। আজও করব। আমার বা আমার সরকারের লুকোবার কিছু নেই।

সিসোদিয়ার গত রবিবার কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। উপমুখ্যমন্ত্রী এক সপ্তাহ সময় চেয়েছিলেন। সিবিআই তাঁর সেই আর্জি মেনে নেয়। সিসোদিয়া জানিয়েছিলেন, দিল্লি সরকারের বাজেট রয়েছে। সামনেই বাজেট। বাজেটের প্রস্তুতির জন্য তিনি ব্যস্ত। রবিবার সকালে কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতর থেকে তাঁর নামে সমন পাঠানো হয়। অবশেষে টানা ৮ ঘন্টা ম্যারাথন জেরার পর তাকে গ্রেফতার করে সিবিআই(CBI)।

 

তামিলনাড়ুর কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে মৃত অন্তত ৭, আহত বহু

মানবিক মোদি, NEET-পরীক্ষার্থীদের জন্য বিমানবন্দরেই ৪৫ মিনিট অপেক্ষা প্রধানমন্ত্রীর

‘এটাই আমার পরিচয়’, বোরকা খুলতে বলতেই গর্জে উঠলেন নিট পরীক্ষার্থী

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর