কেজরির বাড়ি নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তে সিবিআই

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ) সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নতুন সরকারি বাসভবন নির্মাণ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে নামল সিবিআই। স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ পেয়েই তদন্তে নেমেছে কেন্দ্রূীয় তদন্তকারী সংস্থা। প্রাথমিক এফআইআরও দায়ের করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিবিআইকে মাঠে নামিয়েছেন বলে সুর চড়িয়েছে আম আদমি পার্টি।

মুখ্যমন্ত্রী হিসেবে যে সরকারি বাসভবনে বসবাস করতেন কেজরিওয়াল, তা জরাজীর্ণ হওয়ার কারণে নতুন বাড়ি নির্মাণের সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। আর ওই বাড়ি নির্মাণ নিয়ে আপ সুপ্রিমোকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্ব। গত কয়েক মাস ধরেই বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে লাগাতার অভিযোগ তোলা হচ্ছিল, দিল্লির মুখ্যমন্ত্রীর নয়া বাসভবন নির্মাণে কোটি-কোটি টাকা দুর্নীতি হয়েছে। সরকারি নিয়ম নীতি লঙ্ঘন করে পেটোয়া ঠিকাদারদের বরাত পাইয়ে দেওয়া হয়েছে।

রাজনৈতিক প্রভুদের খুশি করতে কোমর কষে আসরে ঝাঁপিয়েছিলেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনাও। গত মে মাসেই সিবিআই অধিকর্তাকে চিঠি দিয়ে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবন নির্মাণে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করার অনুরোধ জানিয়েছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকেও কেজরির বাড়ি নির্মাণ নিয়ে ওঠা অনিয়মের তদন্ত করার জন্য সিএজিকে অনুরোধ জানানো হয়েছিল। গতকাল মঙ্গলবারই কেজরিওয়ালের বাড়ি নির্মাণ নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তে নেমেছে সিবিআই। দিল্লি সরকারের পূর্ত দফতরের কাছেও বাড়ি নির্মাণের জন্য যে সব ঠিকাদারি সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল তার নথিপত্র তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

বাবা হওয়ার পর কাজের সময়সীমা কমিয়েছেন সইফ, কিন্তু কেন?

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌