বাড়ানো হল সিএএ-তে আবেদনের মেয়াদ, ২০২৫’র আগে ভারতে না আসলে মিলবে না নাগরিকত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ (CAA)-তে নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা বাড়ল। জানা গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইনে নাম নথিভূক্তিকরণের সময়সীমা আরও ১০ বছর বাড়িয়ে দিল কেন্দ্র। ২০২৫-এর আগে যাঁরা ভারতে এসেছেন, তাঁরাই নাগরিকত্বের আর্জি জানাতে পারবেন।

সোমবার রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। তাতে বলা হয়, ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টানরা ভারতে ধর্মীয় কারণে ঢুকেছেন, তাঁরা সবাই সিএএ-তে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন জানাতে পারবেন। এই সময়সীমা আগে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল।

নাগরিকত্ব আইন নিয়ে বহু জলঘোলা হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করিয়েছিল নরেন্দ্র মোদি সরকার। এই আইনে বলা হয় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসে আশ্রয় নেয়, তা হলে তাদের আশ্রয় দেবে ভারত। কিন্তু সেই সঙ্গে কেন্দ্রীয় সরকার একথাও স্পষ্ট করে দেয় সিএএ-তে নাগরিকত্বের জন্য আবেদন জানাতে পারেন হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীরা। মুসলিম সম্প্রদায়ভুক্তদের কথা তাতে উল্লেখ করা হয়নি।

এদিকে মঙ্গলবার সারা দেশে চালু হয়েছে ‘অভিবাসন ও বিদেশি নাগরিক সংশোধনী আইন’। বিদেশিদের জন্য সব রাজ্যে ডিটেনশন সেন্টারের নির্দেশ দিল স্বরাষ্ট্রমন্ত্রক। অনুপ্রবেশকারী হিসাবে যারা ভারতে এসেছেন তাদের জন্যই এই সিদ্ধান্ত। গত বাজেট অধিবেশনে পাশ হয় নয়া সংশোধনী বিল। অবৈধভাবে আসা বিদেশীদের আটক করতে এই  আইন। এই আইনে ছাড় দেওয়া হয়েছে হিন্দু, শিখ,  বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের।

এছাড়া পাকিস্তান ও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের ছাড় দেওয়া হবে। আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরাও ছাড় পাবেন। ভিসা ও পাসপোর্ট ছাড়া যারা ভারতে এসেছেন তাঁরা অনুপ্রবেশকারীর বলে গৃহীত হবেন। সকলের বৈধ পাসপোর্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের ভিসা ও পাসপোর্ট নেই, তাদেরই ডিটেনশনের ব্যবস্থা করা হবে। এই নতুন নিয়ম জারি হওয়ার পর দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সীমান্তবর্তী রাজ্যগুলিতে অনুপ্রবেশকারীদের সংখ্যা বেশি, তাই সে সব রাজ্যে এ নিয়ে শুরু হয়েছে তীব্র হৈ চৈ।

প্রথম টি টোয়েন্টি ম্যাচে জিম্বাবোয়েকে ১২৫ রানে বেঁধে রাখলেন ময়াঙ্ক-প্রিন্সরা

আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

‘প্রমাণ মেলেনি’, নিট প্রশ্নপত্র ফাঁসের ‘কিংপিন’কে ক্লিনচিট দিল সিবিআই

জাতীয় সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ডিজিটাল রেশন কার্ড, চাঞ্চল্য শান্তিপুরে

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের

‘শিক্ষার্থীদের প্রশ্ন করার সম্পূর্ণ অধিকার রয়েছে’, ককরোচদের আন্দোলন নিয়ে মুখ খুললেন বরুণ

হাসিনার সঙ্গে গোপন টেলিফোন বার্তা ফাঁস, তারেক রহমানের চাপে শুক্রে ইস্তফা দিচ্ছেন রাষ্ট্রপতি

দিল্লি পুলিশের ‘বর্বরতা’র প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

কমনওয়েলথ গেমস শুরুর আগেই ভারতের জন্য প্রথম পদক নিশ্চিত করলেন বক্সার লভলিনা

মোদির বাসভবনের বাইরে রাহুলদের ধর্নাকে ‘কপট রাজনীতি’ বলে কটাক্ষ সোনমপত্নীর

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

‘আন্দোলনের সমর্থনে পোস্ট করা ভিডিও সরান’, পড়ুয়াদের হুঁশিয়ারি আইআইটি মাদ্রাজের ডিনের

দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা, বিমান আকাশে উড়তেই অসুস্থ তিন পাইলট! তারপর…

‘মিথ্যা মামলায় ফাঁসাব’, হুমকির ভিডিও ভাইরাল হতেই অপসারিত অভিযুক্ত পুলিশকর্তা