বাড়ছে সংক্রমণ, সব রাজ্যকে চিঠি পাঠিয়ে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের

চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনার (Corona) দৈনিক সংক্রমণ একলাফে অনেকটা বেড়ে যাওয়া উদ্বিগ্ন স্বাস্থ্য় ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে বৃহস্পতিবার চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, করোনার দৈনিক সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ার বিষয়টি রীতিমতো উদ্বেগের। পরিস্থিতির দিকে নজর রাখার পাশাপাশি করোনা পরীক্ষার হার আরও বাড়াতে হবে। গুরুত্ব দিতে হবে জেনোম পরীক্ষার ওপর।

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব লিখেছেন, ‘জুনের আট তারিখ শেষ হওয়া সপ্তাহে লক্ষ্য করলে দেখা গিয়েছে, করোনার (Corona) দৈনিক গড় সংক্রমণ ৪,২০৭। অন্যদিকে, ১ জুন শেষ হওয়া সপ্তাহে করোনার দৈনিক গড় সংক্রমণ ছিল ২,৬৬৩। দৈনিক আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সক্রিয় রোগীর সংখ্য়াও অস্বাভাবিক হারে বাড়ছে। কিছুদিন আগে সক্রিয় রোগীর হার ছিল মাত্র ০.৬৩ শতাংশ। সেটা বেড়ে হয়েছে ১.১২ শতাংশ। সার্বিক পরিস্থিতির কথা চিন্তা করে সব রাজ্যকে বলা হচ্ছে, তারা যেন করোনা (Corona) পরীক্ষার ওপর জোর দেয়। বিশেষ করে লক্ষ্য রাখা হয় বিদেশ থেকে আগত যাত্রীদের দেখে। বিদেশ থেকে আগত যাত্রীদের ক্ষেত্রে জেনোম পরীক্ষাই বাঞ্ছনীয়। সামান্য জ্বর হলেও যেন অবহেলা না করা হয়। ‘ 

চিঠিতে এও বলা হয়েছে,   কেন্দ্রের তরফে করোনা সংক্রান্ত যে সব নির্দেশিকা এবং পরামর্শ দেওয়া হয়েছিল,  সেই সব নির্দেশিকা এবং পরামর্শ মেনে চলাই বাঞ্ছনীয়। করোনার (Corona) দৈনিক সংক্রমণ অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় শুধু কেন্দ্র নয়, উদ্বিগ্ন চিকিৎসকমহলও।  

আরও পড়ুন ভয়াবহ! করোনার দৈনিক সংক্রমণ পাঁচ পেরিয়ে সাত হাজারের ঘরে

নদীর চর দখল করে আশ্রম তৈরির অভিযোগ তৃণমূল বিধায়কের বিরুদ্ধে

এক কেজি ঢেঁড়স ৭,২০০ টাকা, দাম শুনে আক্কেল গুড়ুম খদ্দেরের

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea