প্রজাতন্ত্র দিবসে দিল্লি সরকারের ট্যাবলো বাতিল করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসে রাজ্য সরকারের তৈরি  ট্যাবলো বাতিল করেছে কেন্দ্র। এবার তা নিয়েই সরব আম আদমি পার্টি( এএপি)। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লি সরকারের স্বাস্থ্য ও শিক্ষার মডেলকে বাতিল করেছে কেন্দ্র সরকার । তাই এই মডেল  প্রদর্শনের পরিকল্পনা বাতিল করাকে রাজনৈতিক পদক্ষেপ বলে অভিহিত করেছে আম আদমি পার্টি। আর নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। 

এক সংবাদ সম্মেলনে দলের প্রধান জাতীয় মুখপাত্র প্রিয়াঙ্কা কক্কর বলেন,’সরকারকে বাদ দেওয়ার কোনও কারণ জানানো হয়নি। এই সিদ্ধান্ত রাজনীতি দ্বারা চালিত। দিল্লি সরকার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তার শিক্ষা ও স্বাস্থ্য মডেল প্রদর্শন করতে চেয়েছিল।‘কক্কর আরও দাবি করেছেন যে আসাম, গুজরাট এবং উত্তর প্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির ট্যাবলোগুলিকে গত পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে তাদের ট্যাবলো প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে।

এই ট্যাবলো ঘটনা নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুধবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলো অন্তর্ভুক্ত না করার জন্য বিজেপির সমালোচনা করেছেন। তবে প্রজাতন্ত্র দিবসের দিন  দিল্লি সরকারের ট্যাবলো বাতিল নিয়ে শুরু হয়ে জোর চর্চা। এই নিয়ে নানা প্রশ্নের মুখে পড়ছে কেন্দ্রীয় সরকার। তবে আচমকাই প্রজাতন্ত্র দিবসের দিন কেন দিল্লি সরকারের ট্যাবলো বাতিল হল তা নিয়ে এখনও পর্যন্ত কেন্দ্রের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।  

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি