ক্যান্সার সহ ৭১টি ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ক্যান্সার, ডায়াবেটিসের মতো ৭১টি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র। গত ৪ জুলাই এক গেজেট বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে জানিয়ে দিয়েছে ওষুধের মূল্যও। ২০১৩ সালের ঔষধ মূল্য নিয়ন্ত্রণ বিধি মেনেই এই ওষুধগুলির দাম নিশ্চিত করা হয়েছে।

ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করে কেন্দ্রীয় সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’র (এনপিপিএ)। তাদের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে ৭১টি ওষুধের দাম। এই যে নয়া নিয়ম কার্যকর হচ্ছে তা কয়েকটি ওষুধ প্রস্তুতকারক সংস্থার জন্য।

এর মধ্যে একটি হল ‘রিলায়েন্স লাইফ সায়েন্সেস’ সংস্থা। এরা ‘ট্রাস্টুজুমাব’ নামে একটি ওষুধ তৈরি করে। এই ওষুধটি দেওয়া হয় মেলাস্ট্যাটিক স্তন ক্যানসার এবং গ্যাস্ট্রিক ক্যানসারের চিকিৎসায়। ওই ওষুধটির দাম গেজেট অনুসারে রাখা হয়েছে ১১ হাজার ৯৬৬ টাকা। পেপটিক আলসার সারাতে চিকিৎসকরা সাধারণত দেন ক্ল্যারিথ্রোমাইসিন, এসোমেপ্রাজল এবং অ্যামোক্সিসিলিনের মিশ্রণে তৈরি একটি ওষুধ। এটি তৈরি করে ‘টরেন্ট ফার্মাসিউটিক্যালস’। এই ওষুধের প্রতিটি ট্যাবলেটের দাম বেঁধে দেওয়া হয়েছে ১৬২ টাকা ৫০ পয়সা। এ ছাড়া কিছু সংস্থার ডায়াবেটিস ওষুধ রয়েছে ( যেগুলির মধ্যে সিটাগ্লিপ্টিন রয়েছে), এমন ২৫টি ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি সংস্থা রয়েছে যাদের প্যারাসিটেমলেরও দাম বেঁধে দিয়েছে কেন্দ্র।

এর আগে গত এপ্রিল মাসে ভারতে অত্যাবশ্যকীয় ৭৪৮টি গুরুত্বপূর্ণ ওষুধের দাম বৃদ্ধি পেয়েছিল। এতে ছিল প্যারসিটেমল, কাশি, সুগার, বাত, কৃমি, প্রেশার, ঘুম, ভিটামিন, কোষ্ঠকাঠিন্যের মতো খুব সাধারণ অসুখ বিসুখ থেকে শুরু করে বেশ কিছু নামজাদা অ্যান্টিবায়োটিক-সহ বিভিন্ন রোগের ট্যাবলেট, ইঞ্জেকশন।

২০২৪ সালের অক্টোবর মাসে অ্যাজমা, গ্লকোমা, থ্যালাসেমিয়া, যক্ষ্মা ও মানসিক অসুস্থতার ওষুধ-সহ আটটি নিত্যপ্রয়োজনীয় ওষুধের দাম কেন্দ্রের অনুমতি নিয়ে অন্তত ৫০ শতাংশ বৃদ্ধি করে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি।

আলিপুর আদালতে ডিমের হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে চড়লেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন