নাম বদল দিল্লির ঐতিহাসিক রাজপথের, নতুন নাম কর্তব্য পথ

৭ সেপ্টেম্বর নিউ দিল্লি পুরনিগমের বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নাম বদল দিল্লির ঐতিহাসিক রাজপথের। নাম বদলে করা হয়েছে কর্তব্য পথ।  সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার, ৭ সেপ্টেম্বর নিউ দিল্লি পুরনিগম একটি বৈঠকের ডাক দিয়েছে। ওই বৈঠকে এই ব্যাপারে প্রস্তাব গ্রহণ করা হবে। পরে বিবৃতি জারি করে নাম পরিবর্তনের কথা জানিয়ে দেওয়া হবে। 

দিল্লির রাজপথ শুরু রাষ্ট্রপতিভবন থেকে। বিজয় চক- ইন্ডিয়া গেট হয়ে দিল্লি স্টেডিয়াম- এই অংশ রাজপথ হিসেবেই পরিচিত।  ৭ সেপ্টেম্বরের পর থেকে সরকারভাবে যা কর্তব্য পথ হিসেবে পরিচিত হবে। 

উল্লেখ করা যেতে পারে, দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানের নাম বদলের সিদ্ধান্ত নেয় সরকার।  মুঘল সরাই জংশন স্টেশনের নাম বদলে রাখা হয়েছে দীন দয়াল উপাধ্যায় জংশন। এলাহাবাদের নাম বদলে রাখা হয়েছে প্রয়াগ রাজ। নাম বদলের পাশাপাশি ইন্ডিয়া গেটের  অমর জওয়ান জ্যোতির অনির্বাণ শিখা মিশিয়ে দেওয়া হল ৪০০ মিটার দূরে ওয়ার মেমোরিয়ালের অগ্নিতে। সামরিক রীতি অনুযায়ী সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এবার দিল্লির ঐতিহাসিক রাজপথের নামও বদলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। আর এই সিদ্ধান্ত ১৫ অগাস্ট লাল কেল্লা থেকে প্রধানমন্ত্রী ভাষণের সূত্র ধরেই। 

প্রধানমন্ত্রী মোদি এবছর লাল কেল্লা থেকে দেওয়া ভাষণে ব্রিটিশ শাসনামলে তৈরি হওয়া সমস্ত ঐতিহাসিক স্থানের নাম বদলের কথা ঘোষণা করেন। বলেন, একটা স্বাধীন দেশ ব্রিটিশ শাসনের তৈরি হওয়া স্থাপত্য কার্যের নাম বহন করে যেতে পারে না। সেই ঘোষণার কয়েকদিনের মাথায় রাজপথের নাম বদলের সিদ্ধান্ত নেওয়া হল। এই সিদ্ধান্ত নিয়ে যে বিতর্ক তৈরি হবে, তা বলাই বাহুল্য  

ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলায় নিহত ৫, আহত আট শিশু সহ ৬৭

এক ধাক্কায় অনেকটাই সস্তা, ২৫ হাজারের কমেই মিলছে Vivo V40e 5G

iPhone 18 pro বাজারে আসতেই মধ্যবিত্তের নাগালের বাইরে iPhone 17

১৮ নাকি ২১! কোন বয়সে গিয়ে চিরতরে থেমে যায় উচ্চতা বৃদ্ধি?

শরীর নিজের নিয়ন্ত্রণে থাকে না! জানেন স্নায়ুতন্ত্রে কেন হয় ‘অ্যাটাক্সিয়া’?

১৭ সেপ্টেম্বর সূর্যের মহাগোচর, ৫ রাশির জাতকদের জীবনে বইবে অর্থের জোয়ার!

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’