দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হনুমান জয়ন্তীতে অশান্তি রুখতে রাজ্যগুলিকে বিশেষ নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রামনবমীর মিছিল ঘরে পশ্চিমবঙ্গ, বিহার সহ দেশের ১০০টি জায়গায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে। কাঁদানে গ্যাস থেকে গুলি ছোঁড়া-কিছু্ই বাকি থাকেনি। আগামিকাল বৃহস্পতিবার হনুমান জয়ন্তীতে যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য বুধবার রাজ্যগুলির প্রতি বিশেষ অ্যাডভাইজরি জারি করল স্বরাষ্ট্র মন্ত্রক।

ওই অ্যাডভাইজরি বা বিশেষ পরামর্শ নির্দেশিকায় বলা হয়েছে, ‘বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে দিকে নজর দিতে হবে রাজ্য প্রশাসনকে। আইনশৃঙ্খলার যাতে অবনতি না ঘটে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এমন ধরনের কোনও কিছু নজরে এলে তা কঠোর হাতে দমন করতে হবে। সংবেদনশীল এলাকা থেকে মিছিল যাওয়ার ক্ষেত্রে বাড়তি পুলিশ বাহিনী মোতায়েন করতে হবে।’

উল্লেখ্য রামনবমীকে ঘিরে পশ্চিমবঙ্গের রিষড়া, শিবপুর, ডালখোলা, বিহারের নালন্দা, সাসারাম সহ বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক অশান্তির ঘটনা ঘটেছে। হনুমান জয়ন্তীতে ফের দাঙ্গাবাজরা সক্রিয় হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এদিনই হনুমান জয়ন্তী শান্তিতে পালন করার আর্জি জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার অবশ্য এদিনই রামনবমীতে অশান্তির জন্য বিজেপিকে কাঠগড়ায় তুলেছেন।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ