কপালের নাম গোপাল, আবর্জনার স্তুপ থেকে উদ্ধার শিশুকে দত্তক নিলেন মার্কিন সংস্থার সিইও

তিন বছর আগে বিবেককে ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়। কিন্তু তাঁর ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। আবর্জনার স্তূপ থেকে বিবেককে প্রথমে শিশু সুরক্ষা হোমে আনা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, সোনার চামচ নিয়ে জন্ম নিলেও ভাগ্য সোনার মতো চকচকে নাও হতে পারে, আবার ভিখাড়ি ঘরে জন্ম নিলেও কে বলতে পারে ভাগ্য রাজার মতো হবে না? সম্প্রতি লখনউ থেকে এমনই খবর প্রকাশ্যে এসেছে। আবর্জনা স্তূপে পড়ে থাকা এক শিশুকে দত্তক নিলেন আমেরিকান কোম্পানির সিইও। একেই বলে হয়তো কপালের নাম গোপাল! তিন বছর আগে উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হয়েছিল একটি শিশু। সেই শিশুটি এখন আমেরিকায় বড় হবে। জানা গিয়েছে, আমেরিকার একটি বড় কোম্পানির সিইও তাঁকে দত্তক নিয়েছেন।

ইতিমধ্যেই শিশুটির দত্তক নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র শিশুটির পাসপোর্টের, পাসপোর্ট হতে আসার পরেই শিশুটি আমেরিকায় চলে যাবে। এবং তাঁর দত্তক নেওয়া আমেরিকার বাবা-মার কাছেই সে মানুষ হবে। এই শিশুটির নাম রাখা হয়েছে বিবেক। তবে এখন ভাবছেন তো, তিনবছর আগে আবর্জনাস্তূপ থেকে উদ্ধার হয়েছিল শিশুটি, তাঁকে কোথায় রাখা হয়েছিল এই ৩ বছর? গল্পটা খুবই মজার। তিন বছর আগে বিবেককে ময়লার স্তূপে ফেলে দেওয়া হয়। কিন্তু তাঁর ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। আবর্জনার স্তূপ থেকে বিবেককে প্রথমে শিশু সুরক্ষা হোমে আনা হয়েছিল। সেখানেই ৩ বছর সময় কেটেছে তাঁর, এবার সে চলে যাচ্ছে আমেরিকায়।প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি একটি আমেরিকান পরিবার বিবেককে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন।

দত্তক পিতা আমেরিকার একটি বড় কোম্পানির সিইও। তাঁরা ইতিমধ্যেই একজন পুত্রের বাবা-মা। জানা গিয়েছে, সিইও তাঁর স্ত্রীকে নিয়ে বেশ কয়েকবার লখনউ এসেছিলেন। তখনই তাঁরা বিবেক সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করেন এবং তারপর তাকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেয় তাঁরা। গত সপ্তাহে, একটি আদালতে বিবেককে দত্তক নেওয়ার জন্য মামলার শুনানি হয়। যেখানে আমেরিকান দম্পতিও উপস্থিত ছিলেন। সেখানেই বিবেকের সব আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়। বর্তমানে বিবেকের পাসপোর্ট পাওয়ার কাজ চলছে। পাসপোর্ট হয়ে গেলেই এক সপ্তাহের মধ্যে আমেরিকা চলে যাবে বিবেক। এ বিষয়ে আমেরিকান দম্পতি বলেছেন, তাঁদের দুটি উদ্দেশ্য ছিল, এক, নিঃস্ব বিবেক একটি পরিবার পাবে এবং দ্বিতীয়, তাদের ছেলে একটি ভাই পাবে।

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

রাহুর রাশি পরিবর্তনে বদলে যাবে ৩ রাশির জাতকদের জীবন, সতর্ক থাকতে হবে কাদের?

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া