দুর্নীতি মামলায় এফআইআর খারিজের আর্জি নিয়ে সুপ্রিম দ্বারে চন্দ্রবাবু নাইডু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট দুর্নীতি মামলায় এফআইআর খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তেলেগু দেশম পার্টির (টিডিপি) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু। শুক্রবারই অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট তাঁর আর্জি খারিজ করে দিয়েছিল। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

অন্ধ্রপ্রদেশ স্কিল ডেভেলপমেন্ট করপোরেশনের ৩৭১ কোটি টাকা  দুর্নীতি মামলায় গত ৯ সেপ্টেম্বর তেলেগু দেশম পার্টির সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুকে নান্দিয়াল থেকে গ্রেফতার করেছিল সিআইডি। দুর্নীতি বিরোধি বিশেষ আদালতে তাঁকে হাজির করা হলে বিচারক ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে রাজামহেন্দ্রবরম কেন্দ্রীয় কারাগারে বন্দি তিনি। টিডিপির সুপ্রিমো অবশ্য নিজেকে নির্দোষ দাবি অভিযোগ করেছেন,  রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মিথ্যা মামলায় তাঁকে ফাঁসানো হয়েছে। নাইডুর গ্রেফতারি ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত অন্ধ্র রাজনীতি।

নিম্ন আদালতের জেল হেফাজতের নির্দেশকে চ্যালেঞ্জ এবং এফআইআর খারিজের আর্জি জানিয়ে অন্ধ্র হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন টিডিপি সুপ্রিমো। যদিও স্বস্তি মেলেনি। শুক্রবার হাইকোর্ট তাঁর আর্জি খারিজ করে দিয়ে দু’দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয়। ওই নির্দেশের পরেই শনিবার সকাল থেকে রাজামহেন্দ্রবরম জেলে গিয়ে নাইডুকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন সিআইডি আধিকারিকরা।

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের