৩৭০ ধারা নিয়ে প্রসঙ্গ উঠতেই জম্মু- কাশ্মীরে প্রথম অধিবেশনে ধুন্ধুমার কাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধিঃ টানা ৬ বছর পর সোমবার জম্মু- কাশ্মীরে বসল প্রথম অধিবেশন। আর সেখানেই উঠল সংবিধানের ৩৭০ নম্বর ধারা নিয়ে প্রসঙ্গ। তখনই   বিধানসভায় তুমুল হই-হট্টগোল, অশান্তি শুরু হয়। জানা গিয়েছে, এদিন  পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) বিধায়ক ওয়াহিদ পারা ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন বিধানসভায়। আর তখনই শুরু হয় তুমুল হই-হট্টগোল।

সদ্য সরকার গঠন করেছে ন্যাশনাল কনফারেন্স। আজ অর্থাৎ সোমবার ছিল প্রথম অধিবেশন। এদিনের অধিবেশনের শুরুতেই পিডিপি বিধায়ক ওয়াহিদ পারা ৩৭০ ধারা বিলোপের বিরোধিতা করে একটি প্রস্তাব আনেন। আর তা তিনি স্পিকার আবদুল রহিম রাথারের কাছে পাঠান। এরপরেই জম্মু ও কাশ্মীরের ২৮ জন বিজেপি বিধায়ক এই প্রস্তাবের  বিরোধিতা করেন। হই-হট্টগোল শুরু হয়। 

বিধানসভার মধ্যে বিশৃঙ্খলা শুরু হতেই স্পিকার বারবার বিক্ষোভকারী সদস্যদের তাদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করেন।  কিন্তু তারা তাদের আন্দোলন অব্যাহত রেখেছিলেন। এরপরেই বিধানসভার মধ্যে নিয়ম লঙ্ঘনের দায়ে  বিজেপি বিধায়ক শ্যাম লাল শর্মাকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। বলা বাহুল্য, ২০১৯  সালের ৫  অগস্ট লোকসভায় ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্ত পাস হয় । এর ৬  বছর বাদে কাশ্মীরে নির্বাচন হয় । ক্ষমতায় আসে এনসি-কংগ্রেস জোট ।  এদিন ছিল বিধানসভার প্রথম অধিবেশন। সেখানে আনা হয় ৩৭০  ধারা বিলোপের সিদ্ধান্ত একটি প্রস্তাব । আর নিয়ে বিধানসভার মধ্যে ছড়িয়ে পড়ল উত্তেজনা।

তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপি নেত্রী, কীভাবে জানেন?

নিম্নচাপের ফাঁড়া কাটলেও দক্ষিণবঙ্গের ছয় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের

পুণের কলেজ থেকে নরেন্দ্র মোদির ছবি নামিয়ে দিলেন রাজ ঠাকরে পুত্র অমিত

দিনের আলোয় ছ’মাসের শিশুকে অপহরণ! তারপর পুলিশের অভিযানে যা ঘটল…

‘লেকে পহেলা পহেলা প্যার…’ সমাজমাধ্যমে ভাইরাল জেলাশাসকের মিউজিক ভিডিও, দেখে নিন…

রাত বারোটার মধ্যে এই চার কাজ সেরে ফেলুন, নাহলে চরম বিপদে পড়বেন

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে দমকলকে নিয়ে হানা দিল পুলিশ

‘পুরনো শাবানা জেগে উঠেছে’, সিজেপি-র বিক্ষোভে সামিল হওয়ায় স্ত্রীকে নিয়ে গর্বিত জাভেদ আখতার

সমবায় সমিতি নিয়ে মমতার ‘জ্ঞান’কে খোঁচা মুখ্যমন্ত্রীর

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘চাকরি ফেরালে ভগবান রূপে পুজো, নাহলে…’ মুখ খুললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে একলাখে বিক্রি, আটক ‘গুণধর’ বাবা

২কিমি দূর পর্যন্ত শোনা যায় বিকট শব্দ, বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৬