বছরে ২০ হাজার পুণ্যার্থীকে অযোধ্যা দর্শন করাবে ছত্তিশগড়ের বিজেপি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার অযোধ্যার রাম মন্দির দর্শন নিয়ে নয়া উদ্যোগ নিল ছত্তিশগড়ের বিজেপি সরকার। অযোধ্যায় ভগবান রামের দর্শনে যেতে ইচ্ছুক পুণ্যার্থীদের বিনা মুল্যে ট্রেনের করে  নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছে ছত্তিশগড়ের সরকার। বুধবার মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে বলা হয়েছে, ট্রেনে করে বছরে ২০ হাজার মানুষকে অযোধ্যায় নিয়ে যাওয়া হবে।

১৮ থেকে ৭৫ বছর বয়সী যারা চিকিৎসাগতভাবে ফিট তারা এই প্রকল্পের আওতায় যোগ্য হবেন। প্রথম ধাপে ৫৫ বছরের বেশি বয়সীদের বাছাই করা হবে। তীর্থযাত্রীদের নির্বাচন করার জন্য প্রতিটি জেলায় কালেক্টরের অধীনে একটি কমিটি গঠন করা হবে।  ছত্তিশগড় ট্যুরিজম বোর্ড এই প্রকল্পটি বাস্তবায়ন করবে । রাজ্য পর্যটন বিভাগ প্রয়োজনীয় বাজেট সরবরাহ করবে। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশনের (আইআরসিটিসি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে ।

পাশাপাশি সাপ্তাহিক বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হবে। রায়পুর, দুর্গ, রায়গড় ও অম্বিকাপুর স্টেশন থেকে এই বিশেষ ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা। ৯০০ কিলোমিটার দীর্ঘ এই সফরের মূল গন্তব্য হবে অযোধ্যা। সফরকালে তীর্থযাত্রীরা বারাণসীতে রাত কাটাবেন, যেখানে তাদের কাশী বিশ্বনাথ মন্দিরে নিয়ে যাওয়া হবে। আগামী ২২ শে জানুয়ারি অযোধ্যায় রামলালার উদ্বোধনের আগেই নয়া ঘোষণা করল ছত্তিশগড় সরকার।

ব্রাজিলের সঙ্গে ম্যাচের জন্য এশিয়ান কাপ থেকে সরে দাঁড়াল ভারত

ভরা বর্ষায় ২ দিনের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই অফবিট ঠিকানায়

হাড় মজবুত রাখতে পাতে রাখুন ক্যালসিয়াম সমৃদ্ধ এই ৬ খাবার

আবাস যোজনা’র সমীক্ষার মেয়াদ আরও ১৫ দিন বাড়ানো হল, ঘোষণা দিলীপ ঘোষের

‘কোনও অন্যায় করিনি,’ নেতাজিকে অপমান করেও সাফাই অনন্ত মহারাজের

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

দিঘার সমুদ্রে ভেসে এল রহস্যময় বিরাট বস্তু, দেখতে ভিড় পর্যটকদের, ব্যাপক চাঞ্চল্য

২০ দিন ধরে নিখোঁজ, অবশেষে মন্দিরের মাটি খুঁড়ে উদ্ধার দুই বন্ধুর দেহ, অভিযুক্ত পুরোহিত পলাতক

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতার কাছেই গভীর নিম্নচাপ! বিকেলের পর ভাসতে চলেছে শহর, জারি কমলা সতর্কতা

খাস কলকাতায় নেতাজির মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, তদন্তে পুলিশ

ডোপ টেস্ট বাধ্যতামূলক, আচমকাই সব পাইলটকে নির্দেশ দিল এয়ার ইন্ডিয়া

পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিংহ বাদলের উপর হামলা, ভর্তি হাসপাতালে