এই মুহূর্তে

ভোটের ‘মূল খেলোয়াড়’, মমতার প্রশংসায় পি চিদম্বরম

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায় তখন কত আসনে জিতবে কংগ্রেস তা নিয়ে মুখ খুললেন প্রবীণ নেতা পি চিদম্বরম। শনিবার তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন  ২০১৯ সালের থেকে আসন্ন নির্বাচনে কংগ্রেস অনেক বেশি আসনেই জিতবে। পাশাপাশি বাংলার মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশংসাও  শোনা গেল প্রবীণ কংগ্রেস নেতার গলায়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৫২টি আসন জিতেছিল।  এ প্রসঙ্গে মনমোহন সিং জমানার প্রাক্তন অর্থমন্ত্রী বলেন,’ বিরোধী INDIA জোট তামিলনাড়ু এবং কেরল থেকে বিপুল ভোটে জয়ী হবে। কেরলে দুই ফ্রন্ট (ইউডিএফ এবং এলডিএফ) ২০টি আসন ভাগাভাগি করবে।  বিজেপির হাতে কিছুই থাকবে না।  অন্যদিকে কর্ণাটক ও তেলেঙ্গানায় কংগ্রেস  বেশ জনপ্রিয়। তাই আসন্ন নির্বাচনে ২০১৯ সালের তুলনায় অনেক বেশি আসন পাবে কংগ্রেস।‘অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়কে এই নির্বাচনে “মূল খেলোয়াড়” বলে উল্লেখ করেন   পি চিদম্বরম।

প্রবীণ কংগ্রেস নেতা বলেছেন, শুধু তামিলনাড়ু এবং কেরালা নয় INDIA জোট হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও দিল্লি থেকেও বিপুল ভোটে জয়ী হবে। এছাড়াও এদিন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বেনজির ভাবে আক্রমণ করেন পি চিদাম্বরম। তিনি বলেছেন, গোটা বিরোধী শিবিরকে বিজেপি ‘হিন্দু বিরোধী’ হিসাবে চিত্রিত করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৪৫ বছরের মধ্যে প্রথমবার মুম্বই পুর নিগমে সবচেয়ে বড় দল বিজেপি, কে হচ্ছেন মেয়র?

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

মহারাষ্ট্রের জলগাওয়ের পুর ভোটে জয়ী ছেলে, স্বামী ও শাশুড়ি, আনন্দে যা করলেন মহিলা…

‘ঠিক কেরালা স্টোরির প্রতিচ্ছবি’, জোর করে হিন্দু বান্ধবীকে বোরখা পরিয়ে দিল মুসলিম ছাত্রীরা, বিতর্ক

একঘরে করেছে সমাজ, HIV সংক্রমিত মায়ের মৃতদেহ আগলে ১০ বছরের শিশু

মর্মান্তিক দুর্ঘটনা! গাড়ির কাঁচ ভেঙে ঢুকে পড়ল বিশালাকায় নীলগাই, মায়ের কোলেই মৃত্যু শিশুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ