মহারাষ্ট্রের পরে বিহারেও আসন সমঝোতা চূড়ান্ত করে ফেলল এনডিএ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মহারাষ্ট্রের পরে বিহারেও এনডিএ’র শরিক দলগুলির মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। বুধবার বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠকে বসেছিলেন বিহারে এনডিএ জোটের শরিক দলের শীর্ষ নেতারা। হাজির ছিলেন চিরাগ পাসোয়ান  ও মঙ্গল পাণ্ডে। সূত্রের খবর, সমঝোতা অনুযায়ী হাজিপুর-সহ ৫ আসনে লড়বে রামবিলাস পাসোয়ানের ছেলে চিরাগ পাসোয়ানের দল। একটি করে আসনে লড়বে জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা এবং উপেন্দ্র কুশয়াহার আরএল এম একটি করে আসনে প্রার্থী দেবে। নীতীশ কুমারের জেডিইউ ১৬টি এবং বিজেপি ১৭টি আসনে লড়বে। পশুপতি পারশের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টিকে কোনও আসন ছাড়া হচ্ছে না।

২০১৯ সালের লোকসভা ভোটে এনডিএ’র শরিক হিসাবে বিহারের ৪০টি লোকসভা আসনের মধ্যে ছয়টি আসনে লড়েছিল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি পার্টি। যদিও পরে দলে ভাঙন ধরে। আলাদা গোষ্ঠী গড়েন রামবিলাসের ভাই পশুপতি পারশ। কাকা-ভাইপোর সম্পর্ক খুব একটা মধুর নয়। এনডিএর শরিক হিসাবে এবারেও বিহারের ছয়টি লোকসভা আসনে লড়াইয়ের দাবি জানান চিরাগ পাসোয়ান। যদিও প্রথম দিকে চারটির বেশি আসন দিতে রাজি ছিল না বিজেপি শীর্ষ নেতৃত্ব।

চিরাগের সঙ্গে পদ্ম শিবিরের আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনকে কাজে লাগাতে আসরে নামে ইন্ডিয়া জোট। রামবিলাস পাসোয়ানের পুত্রকে পাঁচটি আসন ছাড়ার প্রস্তাব দেন ইন্ডিয়া জোটের নেতারা। ক্ষমতালোভী চিরাগ ওই টোপ গিলতে পারেন বলে আশঙ্কা করে জোট অটুট রাখতে আসরে ঝাঁপায় বিজেপি শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এদিন দিল্লিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকেই ঠিক হয়, চিরাগের দলকে পাঁচটি আসন ছাড়া হবে। রামবিলাসসের খাসতালুক হিসাবে পরিচিত হাজিপুর থেকে লড়বেন চিরাগ। আর লোক জনশক্তি পার্টির অন্য গোষ্ঠীর নেতা পশুপতি পারশকে বিহারের রাজনীতি থেকে সরাতে কোনও রাজ্যের রাজ্যপাল পদে পাঠানো হবে। নাড্ডার সঙ্গে বৈঠকের পরেই সমাজমাধ্যমে এক পোস্টে আসন সমঝোতা চূড়ান্ত করার কথা জানান চিরাগ। যদিও বিহারে এনডিএ’র শরিক দলগুলি কে কত আসনে লড়বে, তা উল্লেখ করেননি তিনি।

স্বাধীনতা দিবসে দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে বিশেষ সম্মান মুখ্যমন্ত্রীর

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

বঙ্গোপসাগরের নিম্নচাপের তাণ্ডব, কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, আহত একাধিক

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর

সূর্য-বুধের মহাযোগ, ভাগ্য খুলতে পারে ৫ রাশির! আসবে অর্থ ও সাফল্য

মঙ্গলের উল্টো চাল, রাহুর নক্ষত্রে গোচর, কপাল পুড়বে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: মায়ের পরামর্শ নিন, বিপদে কাজে লাগবে, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান…

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম