ধুমপায়ীদের জন্য দুঃসংবাদ, রবিবার থেকে মহার্ঘ্য সিগারেট, কত টাকা বাড়ছে দাম?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামীকাল রবিবার সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কোন জিনিসের দাম বাড়বে আর কোন জিনিসের দাম কমবে তা জানতে অধীর আগ্রহে অপেক্ষায় আমজনতা। তবে যারা ধূমপান করেন তাঁদের জন্য এই বাজেট মোটেও সুখকর হবে না। কারণ দাম বাড়ছে সিগারেটের। ইতিমধ্যে কালোবাজারি শুরু হয়েছে। অতিরিক্ত দামে সিগারেট কিনতে হছে ধূমপায়ীদের।

কেন্দ্র সরকার সরকার বাড়তি কর আরোপ করেছে সিগারেট, গুটকা, পান-মশলার উপর। তামাক এবং তামাকজাত দ্রব্যের উপর আবগারি শুল্ক আরোপের কারণে দামি হচ্ছে সিগারেট। তাতেই এবার পকেটে পড়বে টান। জানা যাচ্ছে, সিগারেটের দৈর্ঘ্য এবং ফিল্টারের উপর নির্ভর করেই দাম বাড়ানো হচ্ছে। সিগারেট যত লম্বা হবে ধূমপায়ীদের ততবেশি কর দিতে হবে। জেনে নিন দাম বেড়ে কত হচ্ছে।

৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের নন-ফিল্টার সিগারেটের দাম- প্রতি হাজারে ২ হাজার ০৫০ টাকা।

৬৫ মিলিমিটারের বেশি এবং ৭০ মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের নন-ফিল্টার সিগারেটের দাম- প্রতি হাজারে ৩ হাজার ৬০০ টাকা।

৬৫ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের (ফিল্টার সহ) ফিল্টার সিগারেটের দাম- প্রতি হাজারে ২২ হাজার ১০০ টাকা।

৬৫ মিমি-এর বেশি এবং ৭০ মিমি পর্যন্ত দৈর্ঘ্যের (ফিল্টার সহ) ফিল্টার সিগারেটের দাম- প্রতি হাজারে ৪ হাজার টাকা।

৭০ মিলিমিটারের বেশি এবং ৭৫ মিলিমিটার পর্যন্ত দৈর্ঘ্যের (ফিল্টার সহ) ফিল্টার সিগারেটের দাম- প্রতি হাজারে ৫ হাজার ৪০০ টাকা।

জানা গিয়েছে,  অন্যান্য সিগারেটের উপর প্রতি হাজারে ২৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।
তামাকের বিকল্প পণ্য সিগারেটের উপর প্রতি হাজারে ২৪ হাজার ৬ টাকা করে আবগারি শুল্ক আরোপ করা হবে বলেই জানা গিয়েছে। 

১০ টাকার সিগারেটের দাম কত বাড়তে পারে? 

 সরকারি সিদ্ধান্তে শুল্ক আরোপের ফলে ফলে সিগারেটের দাম বৃদ্ধি পেতে পারে ২০ থেকে ৫০ শতাংশ । জানা যাচ্ছে ছোট সিগারেটের দাম ২০ শতাংশ, মাঝারি সিগারেটের দাম ৩০ শতাংশ এবং প্রিমিয়াম সিগারেটের দাম ৫০ শতাংশ বৃদ্ধি পেতে পারে।  ১০ টাকার সিগারেটের দাম ২ টাকা বেড়ে ১২ টাকা হতে পারে,  ১৫ টাকার সিগারেট ১৮ বা ১৯ টাকা হতে পারে পারে। ১৭ বা ১৮ টাকার সিগারেটের দাম ২২ থেকে ২৫ টাকা পর্যন্ত হতে পারে। 

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ